Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপে ভয়াবহ ফাউল

ইসমায়েলের পা ভাঙার সময় মনে হলো বুলেটের শব্দ শুনলাম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০৪
ইসমায়েলের পা ভাঙার সময় মনে হলো বুলেটের শব্দ শুনলাম

এভাবেই মাঠের বাইরে নেওয়া হয় ইসমায়েলকে।

সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়া কানাডা দলে এখন বিষাদের ছায়া। আজ শুক্রবার জোনাথন ডেভিডের রেকর্ড গড়া হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দলটি। কিন্তু এই ম্যাচেই ভয়াবহ ফাউলের শিকার হয়ে পা ভেঙে গেছে কানাডার মিডফিল্ডার ইসমায়েল কেনের। এ ঘটনায় গ্যালারিতে নেমে আসে বিষাদের ছায়া, মাঠে শুরু হয় সংঘাত।

ম্যাচের ৫১ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ছিল কানাডা। ঠিক তখনই কাতার মিডফিল্ডার আসিম মাদিবো পেছন থেকে এক ভয়ংকর ফাউল করে বসেন কোনেকে। মাঠে কোনের ঠিক পাশেই ছিলেন আরেক মিডফিল্ডার স্টিফেন ইউস্তাকিও। খেলা শেষে সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি ওর পা দেখেই বুঝতে পেরেছিলাম কিছু একটা গড়বড় হয়েছে। আমি শুধু মেডিকেল টিমকে দ্রুত মাঠে আসার জন্য চিৎকার করছিলাম। কাতার ফুটবলাররা এটাকে হলুদ কার্ড দেওয়ার দাবি তুলছিল, যা হাস্যকর। ফাউলটা এতই জঘন্য ছিল যে ওখানেই ওর পা ভেঙে যায়।’

আরও পড়ুন

৯ জনের কাতারের জালে কানাডার ছয়

১৯ জুন ২০২৬

এই ফাউলের পর মাঠের ভেতরেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ম্যাচ শেষে ডাগ-আউটে কানাডার কোচ জেসি মার্শ এবং কাতারের কোচ হুলেন লোপেতেগির মধ্যেও চরম উত্তেজনা ছড়ায়। লাল কার্ডে খাড়ায় কাতার শেষ পর্যন্ত ৯ জনের দলে পরিণত হয়।গোল করার পর কোনের জার্সি উঁচিয়ে ধরেন সতীর্থ নাথান সালিবা। ইসমায়েলের আঘাত পাওয়ার দৃশ্য দেখে ডিফেন্ডার অ্যালিস্টেয়ার জনস্টন স্তব্ধ হয়ে যান। ২০২৪ সালের কোপা আমেরিকার অনুশীলনে সতীর্থ তাজন বুকাননের পা ভেঙে যাওয়ার সেই ভয়াবহ স্মৃতি মনে করে তিনি বলেন, ‘আমি মাঠের অন্য প্রান্তে ছিলাম, কিন্তু বুকাননের চোটের সময় যেমন বুলেটের মতো শব্দ শুনেছিলাম, এবারও ঠিক তেমনটাই মনে হলো। কোনে এমন একটা ছেলে, যে ফুটবলকে পাগলের মতো ভালোবাসে। সারা রাত ও বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে মেতে থাকতে পারে। এমন একটা ছেলের সঙ্গে এই ধরনের অহেতুক ফাউল সত্যিই মেনে নেওয়া যায় না।’

আরও পড়ুন

অপেক্ষা করুন, এন্দ্রিককে সঠিক সময়ে মাঠে নামাব

১৯ জুন ২০২৬

ম্যাচের পর হ্যাটট্রিক হিরো জোনাথন ডেভিডের কণ্ঠেও ছিল না কোনো উদযাপনের আমেজ। ১৯৬৬ সালে স্যার জিওফ হার্স্টের পর প্রথম স্বাগতিক দেশের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি গড়া ডেভিড বলেন, ‘কোনে আমাদের দলের সব। ও আমাদের কতটা প্রিয়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জয়টা ওর জন্যই।’

কোনের এই চোটের পর তরুণ ডিফেন্ডার লাক ডি ফুগারোলেসকে মাঠে সান্ত্বনা দিতে দেখা যায় গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপোকে। ২০২২ সালে এমএলএস কাপে ঠিক একইভাবে ডান পা ভেঙে যাওয়ার কারণে কাতার বিশ্বকাপ মিস করেছিলেন এই গোলরক্ষক। পুনর্বাসনের দীর্ঘ ও কঠিন পথটা কেমন হয়, তা ক্রেপোর চেয়ে ভালো আর কেউ জানে না। সেই ক্রেপোই এখন দলের সবচেয়ে বড় ভরসা, যিনি গত সপ্তাহে বসনিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ অভিষেক রাঙিয়েছেন।

তরুণ সতীর্থদের উদ্দেশে ক্রেপো বলেন, ‘মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আমরা ওকে একা ছেড়ে দেব না। আমরা সবাই একই কষ্ট অনুভব করছি। তবে এখন আমাদের একটাই লক্ষ্য—কোনের জন্য আমাদের এই বিশ্বকাপ মিশন সফলভাবে শেষ করতে হবে।’ 

ইসমায়েল কোনোকানাডা২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সুইজারল্যান্ড
    ৪
    বসনিয়া-হার্জেগোভিনা
    ১
    ১৯ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    কানাডা
    ৬
    কাতার
    ০
    ১৯ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ১
    দক্ষিণ কোরিয়া
    ০
    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    ১৯ জুন ২০২৬, ০০:৩১

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ১৯ জুন ২০২৬, ০০:৫৪

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ১৯ জুন ২০২৬, ০১:০৯

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    ১৯ জুন ২০২৬, ০২:০১

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    ১৯ জুন ২০২৬, ০৪:১৪

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১৯ জুন ২০২৬, ০২:৫৯

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    ১৯ জুন ২০২৬, ০২:২৩

    স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

    স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

    ১৯ জুন ২০২৬, ০৫:২৬

    বারুদবিশ্বে স্বস্তির হাওয়া

    বারুদবিশ্বে স্বস্তির হাওয়া

    ১৯ জুন ২০২৬, ০৭:১৬

    ইসমায়েলের পা ভাঙার সময় মনে হলো বুলেটের শব্দ শুনলাম

    ইসমায়েলের পা ভাঙার সময় মনে হলো বুলেটের শব্দ শুনলাম

    ১৯ জুন ২০২৬, ১১:০৪

    বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

    বালুভর্তি ড্রাম ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ফুচকা

    ১৯ জুন ২০২৬, ০৫:৪৫

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    ১৯ জুন ২০২৬, ০২:৩৭

    হরমুজ শান্তির রুট নাকি  নতুন সমীকরণের পথ?

    হরমুজ শান্তির রুট নাকি নতুন সমীকরণের পথ?

    ১৯ জুন ২০২৬, ০২:০৫

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

    বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল

    ১৯ জুন ২০২৬, ০৪:৩৭

    সাতক্ষীরায় চালু হলো দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’

    সাতক্ষীরায় চালু হলো দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’

    ১৯ জুন ২০২৬, ০৫:১১

    advertiseadvertise