Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৬:২০
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ছবি: রয়টার্স

নেপাল ও চীনের তিব্বতের হিমালয় সীমান্ত এলাকায় আকস্মিক প্রবল বন্যায় বুধবার অন্তত ৯ জন নিহত হয়েছে। বন্যায় সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়েছে। দুই দেশের কর্তৃপক্ষ আরও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে।

নেপালে বাড়িঘর ও সড়ক ভেসে গেছে। অন্যদিকে তিব্বতের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের সীমান্তবর্তী গিরং কাউন্টিতে একটি ভূমিধসে সীমান্ত পারাপারের একটি পথ ক্ষতিগ্রস্ত হওয়ার পর কয়েকজন নিখোঁজ রয়েছেন। সেখানে ‘বড় ধরনের প্রাণহানির’ আশঙ্কা করছেন তারা।

প্রায় ৫০ হাজার মানুষের বসবাস রসুয়া জেলার পাহাড়ি এলাকা স্যাপ্রু বেসি ও টিমুরেতে উদ্ধারকারী হেলিকপ্টার অবতরণ করতে পারেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে নদীর পানি স্বাভাবিক প্রবাহসীমার ওপর দিয়ে বইছে।

টেলিভিশনে প্রচারিত ছবিতে বন্যার পানিতে ভেঙে পড়া বাড়িঘর, ভেসে যাওয়া গাড়ি এবং পানির তোড়ে ভেসে যাওয়া একটি ধাতব সেতু দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, বন্যার পানি পুরো গ্রামগুলো গ্রাস করেছে।

জেলা প্রশাসক নরেন্দ্র পারিয়ার বলেছেন, ‘বড় ধরনের প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে।’ গ্রাম ও বিভিন্ন প্রকল্প এলাকা পানিতে ভেসে যাওয়ার খবর পাওয়ার পর ভোতে কোসি নদীর তীরবর্তী বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রসুয়ার স্বাস্থ্যকর্মী তুলা বাহাদুর বিকি রয়টার্সকে বলেছেন, ‘যেদিকে তাকাই, সেদিকেই ধ্বংসযজ্ঞ। নদীর পাশের বসতিগুলো পুরোপুরি ভেসে গেছে। আমার নিজের পাঁচজন আত্মীয় নিখোঁজ।’

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানিয়েছেন, পানি না কমা পর্যন্ত উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় অবতরণ করতে পারবে না।

বন্যার পানির এই আকস্মিক স্ফীতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গত বছর একই নদীতে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটেছিল। পরে জানা যায়, একটি হিমবাহের হ্রদ থেকে পানি বেরিয়ে যাওয়ার কারণেই ওই বন্যা হয়েছিল।

আকস্মিক বন্যানেপালতিব্বতহিমালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে