Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

শিক্ষা সনদ বিতর্কে ইন্দোনেশিয়ার সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৬:৫২
শেয়ার করুন:
শিক্ষা সনদ বিতর্কে ইন্দোনেশিয়ার সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

পদত্যাগপত্র জমা দেওয়ার পর পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে জাকার্তার পার্লামেন্ট ভবনে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট— রয়টার্স

উচ্চমাধ্যমিকের সনদ নিয়ে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট। অর্থনীতি, দুর্নীতি ও দাবানল নিয়ে ব্যাপক জনঅসন্তোষের মুখে থাকা সরকারের ওপর এতে চাপ আরও বাড়ল।

৩৯ বছর বয়সী গিবরান রাকাবুমিং রাকা প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার।

গত মাসে সুপ্রিম কোর্টের এক রায়ে বিদেশ থেকে অর্জন করা গিবরানের উচ্চমাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা বাতিল করা হয়। এরপর থেকেই তার পদত্যাগের দাবি উঠছিল।

স্পিকার আহমাদ মুজানি বলেন, বৃহস্পতিবার গিবরান পার্লামেন্টের নেতাদের সঙ্গে দেখা করে ‘ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন’।

গিবরান তাদের জানিয়েছেন, একই চিঠি তিনি প্রবোওর কাছেও জমা দিয়েছেন।

আরও পড়ুন

নিরাপত্তা বাহিনী নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট বিরোধ, ইরানে হামলার পরিকল্পনায় উদ্বেগ

১২ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা খুব বেশি নয়। সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তার দায়িত্ব নেওয়া ছাড়া ভাইস প্রেসিডেন্টের নির্দিষ্ট ক্ষমতা সীমিত।

গিবরানের পদত্যাগ নিয়ে জল্পনার মধ্যে ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়ার মান ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। অন্যদিকে ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, কর্তৃত্ববাদী আচরণ এবং বিষাক্ত ধোঁয়া ছড়ানো কয়েক মাসের ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকার প্রতিবাদে হাজারো ইন্দোনেশীয় রাস্তায় নেমেছিলেন। এসব বিক্ষোভের পরই গিবরানের পতন ঘটল।

তার পদত্যাগের ফলে প্রবোও এবং তার পূর্বসূরি জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা শিথিল রাজনৈতিক জোট আরও জটিল হয়ে উঠতে পারে। জোকোই নামে পরিচিত উইদোদো গিবরানের বাবা।

থিংকট্যাংক ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইএসইএসএস) নির্বাহী পরিচালক খাইরুল ফাহমির মতে, পদত্যাগের ঘটনা ‘রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তবে এর অর্থ এই নয় যে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে’।

খাইরুল এএফপিকে বললেন, ‘জোকোই রাজনৈতিক প্রভাব ধরে রাখবেন। তবে গিবরানের বিদায়ে তার নেটওয়ার্কের সরাসরি ক্ষমতায় পৌঁছানোর সুযোগ কমতে পারে। অন্যদিকে, প্রবোওর জন্য এটি নিজের নেতৃত্ব সুসংহত করা এবং নিজস্ব রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়ার আরও সুযোগ তৈরি করবে।’

স্পিকার আহমাদ অবশ্য গিবরান পদত্যাগের কারণ হিসেবে কী উল্লেখ করেছেন, তা জানাননি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রবোওর জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

গত সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ সাবেক জাতীয় পুলিশপ্রধান এবং পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পাতার অভিযোগ রয়েছে।


আরও পড়ুন

দাবানলের ধোঁয়ায় এক মাসে ৩৫৬০ মৃত্যু, ইন্দোনেশিয়ায় কেন এত প্রাণহানি

০১ নভেম্বর ২০২৬

প্রবোওর ক্ষমতায় আসার পেছনে জনপ্রিয় জোকোইয়ের সমর্থন বড় ভূমিকা রেখেছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। জোকোই ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন।

ভাইস প্রেসিডেন্ট পদে গিবরানকে বেছে নেওয়ার মধ্য দিয়ে প্রবোওর দল গেরিন্দ্রা পার্টি এবং জোকোই-ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। এর আগে জোকোই ছিলেন প্রবোওর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রবোওকে দুবার পরাজিত করেছিলেন।

ইন্দোনেশিয়ার ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন গিবরান।

দায়িত্ব নেওয়ার দুই বছর পর তার সমালোচকেরা উচ্চমাধ্যমিকের সনদ নিয়ে আদালতের দ্বারস্থ হন। ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য এই সনদ থাকা বাধ্যতামূলক।

গিবরান সিঙ্গাপুরে পড়াশোনা শেষ করেছিলেন। পরে সেখানেই বিপণন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

সূত্র: এএফপি/বিএসএস


ইন্দোনেশিয়াপদত্যাগভাইস প্রেসিডেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড