শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার
রয়টার্স

যোশিথা রাজাপাকসেকে কলম্বোর হুলফটসডর্প প্রধান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়- রয়টার্স
শ্রীলঙ্কায় গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিথা রাজাপাকসেকে। তাকে গ্রেপ্তার করেছে দেশটির ঘুষ ও দুর্নীতি তদন্ত কমিশন। বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ মুখপাত্র এফ ইউ উটলার রয়টার্সকে বলেছেন, ঘুষ ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিশন যোশিথাকে গ্রেপ্তার করে। পরে তাকে কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন দেওয়া হয়।
মাহিন্দা রাজাপাকসের দ্বিতীয় ছেলে যোশিথার বিরুদ্ধে ২০০৬ সালে শ্রীলঙ্কান নৌবাহিনীতে যোগদানের ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি— এমন অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে জানিয়েছিল কমিশন।




