শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ। তার দাতব্য সংস্থা শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা অনুদানের অর্থ অপব্যবহার করেছে, এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।দেশটির বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার একসময় দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা দুর্নীতির তদন্তগুলো আবারও শুরু করেছে। এসব তদন্তের আওতায় রয়েছে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্যরা। প্রায় দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে পরিবারটির আধিপত্য ছিল।৭৩ বছর বয়সী সাবেক প্রেস...