Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

নেপালে তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, পুলিশের গাফিলতির অভিযোগে বিক্ষোভ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৮:২৪
নেপালে তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, পুলিশের গাফিলতির অভিযোগে বিক্ষোভ

হত্যাকাণ্ডের পর সিমারাসহ নেপালের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়- সংগৃহীত ছবি

নেপালের বারা জেলায় তিন বছরের এক শিশু নিখোঁজ হওয়ার পর ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে নিখোঁজ শিশুর সন্ধানে পুলিশের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

সিমারা এলাকার নিজ বাড়ি থেকে ১৬ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ হয় শিশুটি। তার মা-বাবা ও প্রতিবেশীরা তাকে খুঁজতে শুরু করেন। পরে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে শিশুটির মা সিমারার এরিয়া পুলিশ অফিসে লিখিত অভিযোগ দেন।

পরিবারের অভিযোগ, পুলিশ বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেয়নি। শিশুটির বাবা জানিয়েছেন, তারা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেন। এর মধ্যে কাছের একটি তালাবদ্ধ বাড়িও ছিল, যেখানে শিশুটি প্রায়ই যেত। তিনি পুলিশকে ওই বাড়িতে কেন তল্লাশি চালানো হয়নি, জানতে চাইলে কর্মকর্তারা ক্ষুব্ধ হন বলে অভিযোগ তার।

শিশুটি নিখোঁজ হওয়ার তিন দিন পর প্রতিবেশীরা তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ পান। বিকাল পৌনে ৬টার দিকে পুলিশ ওই বাড়িতে ঢুকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পরে স্থানীয় যাত্রীবাহী একটি গাড়ির ১৬ বছর বয়সী সহকারী ও ওই গাড়ির ২৪ বছর বয়সী মালিককে গ্রেপ্তার করে পুলিশ। আরও কয়েকজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, কিশোরটি চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক মুখপাত্র।

ময়নাতদন্তে অংশ নেওয়া এক চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে সম্ভবত ধর্ষণের পর দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

বিদ্যুৎ রপ্তানি করে নেপালের আয় ২৯.৩২ বিলিয়ন রুপি

১৯ আগস্ট ২০২৬

হত্যাকাণ্ডের পর সিমারাসহ নেপালের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা হত্যার জন্য দায়ীদের শাস্তি এবং তল্লাশিতে গাফিলতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জঘন্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের দাবিও নতুন করে সামনে আসে।


নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মোহনা আনসারি বলেছেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরই পুলিশকে বিষয়টি জরুরি ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত ছিল।


কান্তিপুরকে তিনি বলেছেন, ‘এত জঘন্য অপরাধের ক্ষেত্রে শুরু থেকেই পুলিশের কাছ থেকে যে ধরনের তৎপরতা প্রত্যাশিত ছিল, তা দেখা যায়নি।’


তবে নিখোঁজ শিশুটির সন্ধানে কোনো তল্লাশি চালানো হয়নি—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে। তিনি বলেছেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে সতর্কবার্তা প্রচার করা হয়েছিল। পাশাপাশি আশপাশের বন ও সম্ভাব্য অন্যান্য স্থানেও তল্লাশি চালানো হয়।


এদিকে, সিমারা শহরে কয়েক দিন ধরে বিক্ষোভ চলার পর ভুক্তভোগী শিশুটির পরিবার সরকারি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে। তারা সরকারের সঙ্গে লিখিত একটি সমঝোতাও করেছে।


সরকার গুরুতর অপরাধসংক্রান্ত আইন পর্যালোচনা এবং শিশুটির স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।


নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশটিতে ধর্ষণ ও যৌন নিপীড়নের ২৫ হাজার ৫০০টির বেশি অভিযোগ দায়ের হয়েছে।


পুলিশ জানিয়েছে, এসব মামলার মধ্যে ৩ হাজার ২০০টির বেশি ভুক্তভোগী ছিল ১০ বছরের কম বয়সী মেয়ে।


সূত্র : কাঠমান্ডু পোস্ট, বিবিসি

নেপালশিশু ধর্ষণবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি