Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

পর্যটন বাড়লেও পরিবেশ নিয়ে চাপে জাপান

  • টেকসই ব্যবস্থার উদ্যোগ
এম এম হাসান, টোকিও থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫
পর্যটন বাড়লেও পরিবেশ নিয়ে চাপে জাপান

ছবি: আগামীর সময়

জাপানে বিদেশি পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ায় অর্থনীতিতে নতুন গতি এলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। পর্যটন খাতের কার্বন নিঃসরণ জাপানের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে বাড়তি চাপ তৈরি করছে। একই সঙ্গে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়, বর্জ্য এবং স্থানীয় অবকাঠামোর ওপর চাপও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

২০২৫ সালে জাপানে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা প্রায় ৪ কোটি ২৭ লাখে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি এবং দেশটির ইতিহাসে সর্বোচ্চ। জাপান সরকার ২০৩০ সালের মধ্যে বছরে ৬ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য ধরে রেখেছে। একই সময়ে পর্যটকদের ব্যয় ১৫ ট্রিলিয়ন ইয়েনে উন্নীত করার লক্ষ্যও রয়েছে।

পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে এর পরিবেশগত চাপও স্পষ্ট হচ্ছে। বিশেষ করে বিমান ও অন্যান্য পরিবহন পর্যটন খাতের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বড় উৎস। এর পাশাপাশি পর্যটনকেন্দ্রে বর্জ্য উৎপাদন, পানি দূষণ, মাটির ক্ষয় এবং প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

জাপানের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে অতিরিক্ত পর্যটকের চাপ কমাতে সরকার এখন পর্যটনকে শুধু টোকিও, ওসাকা ও কিয়োটোর মতো বড় শহরকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। গ্রামীণ ও অপেক্ষাকৃত কম পরিচিত এলাকায় বিদেশি পর্যটক আকর্ষণ এবং স্থানীয় অর্থনীতিকে পর্যটনের সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে ২০২৬ সালের নতুন পর্যটন পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত পর্যটনের সমস্যা মোকাবিলায় ব্যবস্থা নেওয়া এলাকার সংখ্যা ৪৭ থেকে বাড়িয়ে ১০০ করার লক্ষ্য নির্ধারণ করেছে জাপান সরকার। পর্যটকের ভিড় কমানো, অনুপযুক্ত আচরণ নিয়ন্ত্রণ এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার ওপর পর্যটনের নেতিবাচক প্রভাব কমাতে স্থানীয় সরকারগুলোকে সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

জাপানের পর্যটন সংস্থা ও স্থানীয় প্রশাসনগুলো পরিবেশবান্ধব পরিবহন, প্লাস্টিক বর্জ্য ও খাদ্য অপচয় কমানো এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পর্যটন ব্যবস্থাপনার ওপরও জোর দিচ্ছে। জাপানের পর্যটন সংস্থা (JNTO) টেকসই পর্যটনের ক্ষেত্রে পরিবেশ, স্থানীয় সংস্কৃতি ও সম্প্রদায়—এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছে।

এমন একটি উদ্যোগের উদাহরণ সাইতামা প্রিফেকচারের ওগাওয়া শহর। প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্যবাহী কাগজ উৎপাদন, সিল্ক, স্থানীয় সাকে ও কৃষিভিত্তিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে সেখানে পর্যটন গড়ে তোলা হচ্ছে। লক্ষ্য হলো বিপুল সংখ্যক পর্যটক আনার পরিবর্তে স্থানীয় অর্থনীতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটনকে দীর্ঘমেয়াদে টেকসই করা।

এ ছাড়া ‘Sustabi’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম পর্যটকদের পরিবেশ ও স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্বশীল আচরণে উৎসাহিত করছে। প্ল্যাটফর্মটিতে গণপরিবহন ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্রের বাইরে অপেক্ষাকৃত কম পরিচিত স্থান ভ্রমণের মতো বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

তবে পর্যটন বাড়ানোর পাশাপাশি পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার ভারসাম্য রক্ষা করাই এখন জাপানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকারের নতুন নীতিতে তাই শুধু পর্যটকের সংখ্যা বাড়ানোর পরিবর্তে পর্যটন থেকে স্থানীয় অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশগত গুরুত্ব দেওয়া হচ্ছে চাপ কমানোর ওপরও।

জাপানপর্যটন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির