Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

দশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে স্যামসাং ও এসকে গ্রুপ

ব্লুমবার্গ
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৬:১৮
দশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে স্যামসাং ও এসকে গ্রুপ

স্যামসাংয়ের লোগো- রয়টার্স

দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপ ও এসকে গ্রুপ আগামী এক দশকে ২ হাজার ট্রিলিয়ন ওয়ান (১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত বিশাল বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছে। আজ সোমবার কোরিয়া ইকোনমিক ডেইলির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির প্রেসিডেন্ট লি জে-মিউংয়ের ফ্ল্যাগশিপ শিল্প কৌশলের অংশ এই বিশাল বিনিয়োগের পরিকল্পনা।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার প্রেসিডেন্ট কার্যালয়ে দুই গ্রুপের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বিনিয়োগের বিস্তারিত পরিকল্পনা জানাবেন।

পত্রিকাটি জানায়, স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্স— উভয় প্রতিষ্ঠানই গুয়াংজু এলাকায় চার থেকে পাঁচটি করে নতুন সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা স্থাপন করবে। এ ছাড়া স্যামসাং দক্ষিণ চুংচেওং প্রদেশে চিপ প্যাকেজিং প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করছে। এসকে হাইনিক্স উত্তর চুংচেওং প্রদেশে তাদের ন্যান্ড মেমোরি চিপের কারখানাগুলোও সম্প্রসারণ করবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে গত রবিবার জানানো হয়েছে, প্রেসিডেন্ট লি আজ দুপুর ২টায় এক অনুষ্ঠানে তার সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির মুখপাত্র কাং ইউ-জুং জানান, স্যামসাং ও এসকে গ্রুপ তাদের বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপনের আগে সরকারের শিল্প, বিজ্ঞান, জলবায়ু ও ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে সরকারি নীতিমালার রূপরেখা তুলে ধরবেন।

এর আগে ‘মেইল বিজনেস নিউজপেপারের’ প্রতিবেদনে বলা হয়েছিল, শুধু স্যামসাং একাই ১ হাজার ট্রিলিয়ন ওয়ানের (৬৪৬ বিলিয়ন ডলার) বেশি ব্যয়ের ঘোষণা দিতে পারে। তবে সর্বশেষ এ প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে, দুই গ্রুপ মিলিয়ে আগামী ১০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ ২ হাজার ট্রিলিয়ন ওয়ান পর্যন্ত পৌঁছাবে, যা আগের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

প্রেসিডেন্টের নীতিবিষয়ক প্রধান কিম ইয়ং-বম গত শুক্রবার একটি ইউটিউব সাক্ষাৎকারে বলেছিলেন, ২৯ জুন বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে প্রেসিডেন্ট লির বৈঠকের পর নজিরবিহীন ও অবিশ্বাস্য কিছু তথ্য জানানো হবে। এই মেগা বিনিয়োগ পরিকল্পনা মূলত সেমিকন্ডাক্টর, এআই ডেটা সেন্টার এবং ফিজিক্যাল এআইয়ের মতো আধুনিক খাতগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেবে বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাংদক্ষিণ কোরিয়াবিনিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে