Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

ডিআর কঙ্গোতে ইবোলায় ৬০০ মৃত্যু, নতুন প্রদেশে ছড়ানোর শঙ্কা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৯:০২
ডিআর কঙ্গোতে ইবোলায় ৬০০ মৃত্যু, নতুন প্রদেশে ছড়ানোর শঙ্কা

সংক্রমণ নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ- রয়টার্স

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা সংক্রমণ নতুন একটি প্রদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির সরকার বুধবার জানিয়েছে, নতুন প্রদেশে সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হয়েছে। এদিকে চলমান প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৬০০-তে পৌঁছেছে।

১৫ মে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে পূর্বাঞ্চলের ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে এখন পর্যন্ত ১ হাজার ৭৫৯ জন আক্রান্ত হয়েছেন বলে সরকারের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে এই সংখ্যার মধ্যে তশোপো প্রদেশের রাজধানী কিসাঙ্গানিতে শনাক্ত হওয়া দুটি সম্ভাব্য সংক্রমণের ঘটনা অন্তর্ভুক্ত করা হয়নি। কিসাঙ্গানি কঙ্গোর অন্যতম বড় শহর।

প্রতিবেদন অনুযায়ী, দুটি ঘটনার একটি ইতুরি প্রদেশের নিয়ানিয়া স্বাস্থ্য অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট, যেখানে প্রথম ইবোলা সংক্রমণ ধরা পড়েছিল। তবে দ্বিতীয় রোগীর ক্ষেত্রে কিসাঙ্গানি ছাড়া অন্য কোনো ভৌগোলিক সংযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সরকার জানিয়েছে, পরীক্ষার প্রাথমিক ফলাফল নিশ্চিত করতে আরও পরীক্ষা চলছে। ফলাফল নিশ্চিত হলে এই দুটি ঘটনাও সরকারি আক্রান্তের তালিকায় যুক্ত করা হবে।

এরই মধ্যে কিসাঙ্গানিতে নজরদারি, সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ এবং সংক্রমণ নিয়ন্ত্রণে অন্যান্য পদক্ষেপ জোরদার করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত সপ্তাহে রয়টার্স জানায়, কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ তশোপো ও ও-উয়েলে প্রদেশে সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। এই দুটি প্রদেশে আগে ইবোলা প্রাদুর্ভাব দেখা যায়নি।

বুধবার রাতে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চলতি সপ্তাহে জানিয়েছে, ইবোলা পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। মানুষের চলাচল অব্যাহত থাকায় সংক্রমণ আরও বিস্তার লাভ করছে।

ডিআর কঙ্গোইবোলাইবোলা ভাইরাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা