Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় এবার দোকানে বন্দুক হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬
দক্ষিণ আফ্রিকায় এবার দোকানে বন্দুক হামলা, নিহত ১০

দক্ষিণ আফ্রিকার ল্যান্ডলেতে বন্দুক হামলার ঘটনাস্থলে প্রতিক্রিয়া জানাচ্ছেন এক ব্যক্তি। ছবি : রয়টার্স

দক্ষিণ আফ্রিকার দুটি শহরে পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। পুলিশ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।

প্রথম হামলাটি শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা এলাকায় একটি পানশালায় হয়। এতে অন্তত ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে গাউতেং প্রদেশের ওয়েস্ট র‌্যান্ড জেলার এক্সটেনশন ৩ এলাকায় হামলা শুরু হয়। বন্দুকধারীরা প্রথমে পানশালার বাইরে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ভেতরে ঢুকেও গুলি করে।

হামলার সময় কয়েকজন ক্রেতাকে তল্লাশি করে তাদের মুঠোফোন নিয়ে নেওয়া হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। পরে সন্দেহভাজনরা দুটি গাড়িতে করে পালিয়ে যায়। এ সময় আরও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলি, নিহত ১৭

২৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত আটজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় ১৭টি হত্যা ও ১৫টি হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

দ্বিতীয় হামলাটি রোববার ভোরে কেপটাউনের কাছে ল্যান্ডলেতে একটি দোকানে হয়। এতে অন্তত ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায়ও একাধিক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

এর কয়েক দিন আগেই ডারবানের কাছে একটি বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বন্দুক হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকসহ সহিংস অপরাধের হার দীর্ঘদিন ধরেই বেশি। বিশেষ করে বড় শহরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার চাপের মুখে রয়েছে। বন্দুক হামলা কমাতে পুলিশ অতিরিক্ত অভিযানও চালিয়ে আসছে।

সূত্র: আলজাজিরা 

দক্ষিণ আফ্রিকায় গুলিদোকানে হামলানিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর