দক্ষিণ আফ্রিকার দুটি শহরে পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। পুলিশ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।প্রথম হামলাটি শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা এলাকায় একটি পানশালায় হয়। এতে অন্তত ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে গাউতেং প্রদেশের ওয়েস্ট র্যান্ড জেলার এক্সটেনশন ৩ এলাকায় হামলা শুরু হয়। বন্দুকধারীরা প্রথমে পানশালার বাইরে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ভেতরে ঢুকেও গুলি করে।হামলার সময় কয়...