Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভাড়ায় মিলছে রোবট, এরা কী করতে পারে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৩০
ভাড়ায় মিলছে রোবট, এরা কী করতে পারে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোয় এখন প্রায়ই দেখা মেলে এক হাত ওয়ালা ও চার ফুট উচ্চতার সাদা রোবটের। হাসপাতালের নার্স ও কর্মীরা এরই মধ্যে বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন এর সঙ্গে।

ডিলিজেন্ট রোবোটিক্স নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এই রোবটটির নাম মক্সি। তাকে দেখলেই নার্সরা কখনো গুড মর্নিং বলছেন, কখনো বাড়িয়ে দেন হাই-ফাইভের হাত, আবার কখনো বা জড়িয়ে ধরেন স্নেহে।

জবাবে মক্সিও তার হার্ট আকৃতির এলইডি চোখ জোড়া জ্বেলে বিপ বিপ শব্দে অভিবাদন জানায়।

মূলত হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়াই মক্সির কাজ। টেক্সাসভিত্তিক এই রোবোটিক্স কোম্পানির এমন প্রায় ১০০টি রোবট বর্তমানে হাসপাতালগুলোয় কাজ করছে।

তবে এই রোবটগুলো হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি কিনে নেয়নি। বরং এগুলো নেওয়া হয়েছে ভাড়ায়। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফির বিনিময়ে এগুলো নেওয়া যাচ্ছে।

প্রযুক্তি বিশ্বে একে বলা হচ্ছে রোবোটিক্স-অ্যাজ-এ-সার্ভিস। এই চুক্তির আওতায় রোবটের পাশাপাশি তার সার্ভিসিং, রক্ষণাবেক্ষণ এবং সফটওয়্যার আপগ্রেডের দায়িত্বও থাকে নির্মাতা প্রতিষ্ঠানের ওপর।

কোম্পানির চিফ অপারেটিং অফিসার টড ব্রুগার বলেছেন, এতে হাসপাতালের এককালীন বড় খরচের হাত থেকে রেহাই মেলে। আর সবচেয়ে বড় কথা, এই প্রযুক্তি খুব দ্রুত পাল্টাচ্ছে। আমরা নিয়মিত এর সফটওয়্যার ও কার্যক্ষমতা উন্নত করছি। যা ভাড়ায় নিলে সহজেই পাওয়া যায়।

শুধু হাসপাতাল নয়, এসব রোবট এখন চুক্তিভিত্তিক ভাড়ায় পাওয়া যাচ্ছে নানা কাজের জন্য। বারটেন্ডার হিসেবে ড্রিংকস পরিবেশন করা থেকে শুরু করে খামারের আগাছা পরিষ্কার— সবখানেই মিলছে ভাড়ার রোবট।

আজকাল এই ভাড়ার তালিকায় যুক্ত হচ্ছে হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবটগুলো। যেহেতু এগুলো এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, তাই এদের নির্দিষ্ট কিছু কাজের জন্যই ভাড়া দেওয়া হয়। যার বড় অংশ জুড়ে রয়েছে বিনোদন।

মডেলভেদে এই রোবটগুলো কোনো করপোরেট অনুষ্ঠান বা বিয়ের আসরে নাচতে, গান গাইতে কিংবা অতিথিদের সেবা করতে পারে।

বেইজিংভিত্তিক কাউন্টারপয়েন্ট রিসার্চের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইথান কি জানিয়েছেন, হিউম্যানয়েডের নাচের মতো কাজগুলো বেশ সহজ। একজন সত্যিকারের নাচিয়েকে দিয়ে নাচিয়ে সেটির ভিডিও করা হয়। তা দেখে রোবটকে প্রশিক্ষণ দেওয়া হয়।

‘তবে পারিপার্শ্বিক পরিস্থিতি সামলাতে এখনো রোবটের সঙ্গে একজন ইঞ্জিনিয়ারকে থাকতে হয়’, যোগ করেন ইথান।

চীন বর্তমানে হিউম্যানয়েড রোবট তৈরিতে এবং এর ভাড়ার বাজারে বেশ এগিয়ে রয়েছে। সেখানে অনেক রোবটকে হোটেল কিংবা ঘর পরিষ্কার করার অ্যাপের মাধ্যমে ভাড়া দেওয়া হচ্ছে।

এমনকি চীনা কোম্পানিগুলো এখন এজেন্টের মাধ্যমে বিদেশেও রোবট ভাড়া দিচ্ছে। সাংহাইয়ের আজিবট নামের একটি বড় প্রতিষ্ঠান বর্তমানে যুক্তরাজ্যসহ ১৭টি দেশে তাদের হিউম্যানয়েড রোবট ভাড়ায় দিচ্ছে।

সূত্র : বিবিসি 

রোবটযুক্তরাষ্ট্রহাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের