Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইতালিতে মোদি, উষ্ণ অভ্যর্থনা মেলোনির

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ২২:৪৫
ইতালিতে মোদি, উষ্ণ অভ্যর্থনা মেলোনির

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রোমে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরে তারা একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং কলোসিয়াম পরিদর্শন করেন, যেখানে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দুই নেতা তাদের এই সাক্ষাতের কিছু ছবি শেয়ার করেছেন, যা তুলে ধরেছে তাদের বৈঠকের একটি ঝলক।

এক্সে নিজের ‘বন্ধু’ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে মেলোনি লেখেন, ‘রোমে স্বাগতম, আমার বন্ধু!’ সঙ্গে ইতালি ও ভারতের জাতীয় পতাকার দুটি ইমোজিও যোগ করেন তিনি।

ছবিতে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল পাথরের ডিম্বাকৃতি স্থাপনা কলোসিয়াম—যার প্রাচীন নাম ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার—আলোকিত অবস্থায় পেছনে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের এই সাক্ষাতের ছবি । 
প্রধানমন্ত্রী মোদিও মেলোনির সঙ্গে নৈশভোজের চারটি ছবি শেয়ার করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, রোমে পৌঁছে মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন এবং পরে কলোসিয়াম পরিদর্শন করেন তিনি।

তিনি লেখেন, ‘আমরা নানা বিষয়ে মতবিনিময় করেছি। আজকের আলোচনার অপেক্ষায় আছি, যেখানে ভারত-ইতালি বন্ধুত্ব কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা চালিয়ে যাব।’

মোদি বর্তমানে তার পাঁচ দেশ সফরের শেষ পর্যায়ে রয়েছেন। এর আগে তিনি নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস ও সুইডেন সফর করেন।

ইতালিতে তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে সাক্ষাৎ করবেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং আরও কয়েকটি কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। বুধবার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এর আগে ২০২৪ সালের জুনে জি-৭ সম্মেলনে অংশ নিতে সর্বশেষ ইতালি সফর করেছিলেন মোদি।

নরেন্দ্র মোদিজর্জিয়া মেলোনিইতালি সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: