আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হবে: ট্রাম্প
রয়টার্স

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে মঙ্গলবারের নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত বন্ধে চুক্তি না হলে ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।’
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি তা চাই না, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে।’
তিনি আরও বলেছেন, ‘আজ রাতেই আমরা জানতে পারব—বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।’
এর আগেও ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছিলেন।
মঙ্গলবার দিনভর ইরানের একাধিক স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের একটি গুরুত্বপূর্ণ রেলসেতুও ধ্বংস করেছে তারা।




