Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

অভিবাসীবিরোধী বিক্ষোভ দ. আফ্রিকায়

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩০
অভিবাসীবিরোধী বিক্ষোভ দ. আফ্রিকায়

গ্রাফিকস: আগামীর সময়

বিদেশিদের বিতাড়নের দাবিতে গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা জুড়ে বড় বিক্ষোভ করেছে অভিবাসীবিরোধী কয়েকটি গোষ্ঠী। একে সব অনথিভুক্ত বিদেশিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে কড়া হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। দেশে তীব্র বেকারত্ব, ভঙ্গুর অর্থনীতি এবং মৌলিক পরিষেবাগুলোর সংকটের জন্য বিদেশিদের দোষারোপ করে আসছে অভিবাসীবিরোধীরা। ‘এখনই দেশ ছাড়ো, না হলে কফিনে ফিরতে হবে’— এমন হুমকিও দেওয়া হচ্ছে বিদেশিদের। এদিকে অভিবাসীবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আশঙ্কায় দেশটিতে পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের হাজারো সদস্য মোতায়েন করা হয়েছে। সহিংসতা ও ভয়ভীতি এড়াতে অনেক অভিবাসী এরই মধ্যে পালিয়ে গেছেন। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বিক্ষোভে অংশ নেওয়াদের ‘ভয়ভীতি, হুমকি বা চরমপত্র’ প্রদর্শন ছাড়া আন্দোলন করার আহবান জানিয়েছেন। বিবিসি, এএফপি, ফ্রান্স ২৪।

গতকাল মঙ্গলবার গণবিক্ষোভে ‘মার্চ অ্যান্ড মার্চ’ ও ‘অপারেশন ডুডুলা’ নামের অভিবাসনবিরোধী গোষ্ঠীর সঙ্গে আরও বেশ কয়েকটি স্থানীয় নাগরিক এবং রাজনৈতিক সংগঠন অংশ নিয়েছে। তাদের মূল দাবি— অবৈধ বিদেশিদের অবিলম্বে এবং বড় আকারে দক্ষিণ আফ্রিকা থেকে বিতাড়ন করতে হবে। এর আগে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার জন্য তারা ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ ও বিদ্বেষের মূল কারণগুলোর মধ্যে রয়েছে— তীব্র বেকারত্ব, ভঙ্গুর অর্থনীতি এবং মৌলিক পরিষেবাগুলোর সংকট। অপারেশন ডুডুলা ও মার্চ অ্যান্ড মার্চের মতো অভিবাসনবিরোধী গোষ্ঠীগুলো স্থানীয়দের ক্ষোভ কাজে লাগিয়ে আন্দোলন তীব্র করে তুলেছে। দক্ষিণ আফ্রিকায় বেকারত্বের হার অত্যন্ত বেশি। অভিবাসনবিরোধী গোষ্ঠীগুলোর অভিযোগ, বিদেশিরা স্থানীয়দের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এবং সস্তা শ্রমে কাজ করে বাজার নষ্ট করছে। হাসপাতাল, ক্লিনিক এবং পাবলিক স্কুলগুলোয় দীর্ঘ লাইন ও স্থান সংকটের জন্যও অবৈধ অভিবাসীদের দায়ী করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিবাসীদের কারণে তাদের জন্য বরাদ্দ সরকারি সুযোগ-সুবিধা কমে যাচ্ছে। অনেকের বদ্ধমূল ধারণা, দেশটিতে অপরাধের মাত্রা ও মাদক কারবার বৃদ্ধির পেছনে অবৈধ অভিবাসীদের বড় ভূমিকা রয়েছে। এ ছাড়া অনেক রাজনৈতিক দল ও নেতা ভোটব্যাংক ভারী করতে অভিবাসীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং প্রচারণায় লিপ্ত থাকেন। যদিও পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় মোট জনসংখ্যার মাত্র ৪ দশমিক ১ শতাংশ বিদেশি নাগরিক। অপরাধের হার স্থানীয়দের তুলনায় অভিবাসীদের মধ্যে তুলনামূলক কম। তবে, অর্থনৈতিক মন্দা ও সরকারি অব্যবস্থাপনার কারণে সৃষ্ট হতাশাই মূলত জেনোফোবিয়া বা বিদেশিবিরোধী মনোভাবের মূল ইন্ধন হিসেবে কাজ করছে। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, ২৫ হাজার অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই অন্যান্য আফ্রিকান দেশের নাগরিক।

পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গের বৃহত্তম টাউনশিপ সোয়েটোতে বিদেশি মালিকানাধীন একটি দোকানে লুটপাটের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোয়াজুলু-নাটাল প্রদেশের হামারসডেলে একটি দোকানে ভাঙচুরের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদেশটির প্রধান শহর ডারবানের কেন্দ্রস্থলের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। রামাফোসা বারবার বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে আচরণ করার আহ্বান জানিয়েছেন, পাশাপাশি অভিবাসন সংস্কারের প্রয়োজনীয়তাও স্বীকার করেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় নথিভুক্ত বিদেশি নাগরিকের সংখ্যা ৩০ লাখেরও বেশি। তবে নথি পাওয়ার আগে নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকা হাজার হাজার অভিবাসী কয়েক সপ্তাহ ধরে অস্থায়ী শিবিরে প্রক্রিয়াকরণের অপেক্ষায় রয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুর দিকে শুরু হওয়া বিক্ষোভের ঢেউয়ের পর থেকে ১২ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কার বা নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিদ্বেষ দীর্ঘদিনের একটি সমস্যা, যা কখনো কখনো সহিংসতার রূপ নিয়েছে।

দক্ষিণ আফ্রিকাঅভিবাসীবিরোধী বিক্ষোভগণবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯

    গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই ইসরায়েলের মূল পরিকল্পনা

    গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই ইসরায়েলের মূল পরিকল্পনা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

    advertiseadvertise