Agamir Somoy E-Paper
রবিবার, ২৮ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পাশে অন্তর হাজং
রবিবার, ২৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প

৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের নবজাতক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৫৬
৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের নবজাতক

ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় ১৮ দিনের নবজাতককে। ছবি: এএফপি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এর প্রায় দেড় ঘণ্টা পর একই ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় শিশুটির মাকেও। অলৌকিক এই উদ্ধার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হচ্ছে ব্যাপক আলোচনা।

শুক্রবার গভীর রাতে রাজধানী কারাকাসের উত্তরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরার ঘটনা এটি। শনিবার এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফ্লাডলাইটের আলোয় উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করছেন নবজাতকটিকে। শিশুটিকে নিরাপদে বাইরে আনার পর উপস্থিত সবাই করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। পরে কম্বলে মোড়ানো শিশুটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে একজন উদ্ধারকর্মীর হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া হয়।

কম্বলে মোড়ানো শিশুটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে একজন উদ্ধারকর্মীর হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া হয়। ছবি: এএফপিউদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো ভিডিওটি প্রকাশ করেন। তার ভাষ্য, নবজাতকটির বয়স মাত্র ১৮ দিন। টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলেও তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নবজাতককে উদ্ধারের প্রায় দেড় ঘণ্টা পর তার মাকেও জীবিত উদ্ধার করা হয়। পরে প্রকাশিত আরেকটি ভিডিওতে মা ও শিশুকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়।

জীবিত উদ্ধার করা হয় শিশুটির মাকেও। ছবি: এএফপি

দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাদের ধারণা, ভূমিকম্পের সময় মা নিজের শরীর অথবা অন্য কোনো শক্ত বস্তু দিয়ে সন্তানকে ঢেকে রেখেছিলেন। ফলে ওপর থেকে ধসে পড়া কংক্রিট ও ধ্বংসাবশেষের আঘাত থেকে শিশুটি রক্ষা পায়। চিকিৎসকদের মতে, মায়ের আত্মত্যাগই নবজাতকের প্রাণ বাঁচাতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

গত বুধবার ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। একই সঙ্গে হাজারো মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভেনেজুয়েলাভূমিকম্পমায়ের আত্মত্যাগ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৮ জুন ২০২৬
    সকাল ৫:৩০ টা
    কলম্বিয়া
    ০
    পর্তুগাল
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৫:৩০ টা
    কঙ্গো
    ০
    উজবেকিস্তান
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    আলজেরিয়া
    ০
    অস্ট্রিয়া
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    জর্ডান
    ০
    আর্জেন্টিনা
    ০
    advertisement
    advertisement
    ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

    ভেঙে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

    ২৮ জুন ২০২৬, ০০:৩০

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১ হাজার ৪৩০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ১ হাজার ৪৩০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

    ২৮ জুন ২০২৬, ০৩:৩১

    ‘সেই’ সাজিদের পর এবার মহিষের প্রাণহানি

    ‘সেই’ সাজিদের পর এবার মহিষের প্রাণহানি

    ২৮ জুন ২০২৬, ০১:৪৩

    কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আরও দুজন গ্রেপ্তার

    কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আরও দুজন গ্রেপ্তার

    ২৮ জুন ২০২৬, ০২:১৫

    চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ছিনতাই মামলার আসামি

    চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ছিনতাই মামলার আসামি

    ২৮ জুন ২০২৬, ০৩:০০

    ১০টা-৫টা চাকরি সামলে সময় বের করা কঠিন

    ১০টা-৫টা চাকরি সামলে সময় বের করা কঠিন

    ২৮ জুন ২০২৬, ০২:০৪

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

    ২৮ জুন ২০২৬, ০১:০৯

    ইভির সম্ভাবনার পেছনে চ্যালেঞ্জ অনেক

    ইভির সম্ভাবনার পেছনে চ্যালেঞ্জ অনেক

    ২৮ জুন ২০২৬, ০১:৩০

    নতুনভাবে অর্থহীন ও আর্টসেল

    নতুনভাবে অর্থহীন ও আর্টসেল

    ২৮ জুন ২০২৬, ০২:০৪

    ৩৩ প্রজাতির ফল নিয়ে বিপিসি ফ্রুট সিম্ফনি ফিয়েস্তা

    ৩৩ প্রজাতির ফল নিয়ে বিপিসি ফ্রুট সিম্ফনি ফিয়েস্তা

    ২৮ জুন ২০২৬, ০১:০০

    প্রাণ-আরএফএলে চাকরি পেলেন আনসার-ভিডিপির ১২৬ সদস্য

    প্রাণ-আরএফএলে চাকরি পেলেন আনসার-ভিডিপির ১২৬ সদস্য

    ২৮ জুন ২০২৬, ০৩:১৮

    এলাহি কাণ্ড হতে যাচ্ছে

    এলাহি কাণ্ড হতে যাচ্ছে

    ২৮ জুন ২০২৬, ০২:০৪

    অসহায়দের পাশে অন্তর হাজং

    অসহায়দের পাশে অন্তর হাজং

    ২৮ জুন ২০২৬, ০৪:০১

    প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি

    প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি

    ২৮ জুন ২০২৬, ০১:২৯

    ২৬ বছর পর বাংলা চলচ্চিত্রে অনুপম খের

    ২৬ বছর পর বাংলা চলচ্চিত্রে অনুপম খের

    ২৮ জুন ২০২৬, ০২:০৩

    advertiseadvertise