ভেনেজুয়েলায়
শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮
দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এর প্রায় দেড় ঘণ্টা পর একই
ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় শিশুটির মাকেও। অলৌকিক এই উদ্ধার অভিযানের
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হচ্ছে ব্যাপক আলোচনা।
শুক্রবার গভীর
রাতে রাজধানী কারাকাসের উত্তরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরার ঘটনা এটি।
শনিবার এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফ...