রাজধানীর
পল্লবীর বাউনিয়াবাদ মসজিদ মার্কেটের একটি সেলুনে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা
হয়েছে। বৃহস্পতিবার পল্লবী থানায় মামলাটি দায়ের করেন দোকানমালিক মো. লিটন (৪৮)।
রাতে বিষয়টি
নিশ্চিত করেন পল্লবী থানার ওসি হাসান বাসির। তিনি জানান, চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা
হয়েছে। ‘সুমাইয়া হেয়ার ফ্যাশন’ নামের সেলুনের মালিক মো. লিটন বাদী হয়ে মামলাটি
করেছেন। হামলায় জড়িতদের শ...