উসমান খাজার আত্মজীবনী
‘সবর’ প্রকাশের পর থেকে বিশ্ব ক্রিকেটে আবারও নতুন করে
আলোচনায় এসেছে ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং
কেলেঙ্কারি। কেপ টাউন ও পোর্ট এলিজাবেথ টেস্টে অস্ট্রেলিয়া দলের সবাই শিরীষ কাগজ ব্যবহারের
বিষয়টি জানত বলে খাজা যে দাবি করেছেন, তা নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট মহলে। এর মাঝেই
মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে
শোয়েব আখতার বলেন, ‘ভাই, এবার এসব বাদ দাও। এই বিষয় নিয়ে এত হইচই করছ
কেন? আমি বুঝি এটি ক্রিকেটের জন্য ক্ষতিকর।...