Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

স্যান্ডপেপারগেট

প্যাট কামিন্সকে পদত্যাগের পরামর্শ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৪:৩৩
শেয়ার করুন:
প্যাট কামিন্সকে পদত্যাগের পরামর্শ

২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্কে জড়িয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজার আত্মজীবনী থেকে উদ্ভুত এই আলোচনায় কামিন্স ও তৎকালীন বোলিং আক্রমণের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবিসির প্রধান ক্রিকেট ধারাভাষ্যকার জোনাথন অ্যাগনিউয়ের মতে, আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টেই তার নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা হবে।

গত ১২ নভেম্বর সংবাদমাধ্যমের সামনে স্যান্ডপেপার বিতর্কে উসমান খাজার দাবিগুলোকে ‘শতভাগ ভুল’ এবং ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন কামিন্স। তার এজেন্টও গত ২৪ ঘণ্টায় একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে সাবেক বোলার হিসেবে জোনাথন অ্যাগনিউয়ের কাছে এই দাবি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তার যুক্তি, ২০১৮ সালে কেপ টাউন টেস্টে দলের সবচেয়ে অনভিজ্ঞ ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট বোলারদের না জানিয়ে বলে শিরীষ কাগজ ব্যবহার করবেন—এটা বাস্তবসম্মত নয়।

আরও পড়ুন

সবাইকে অনুরোধ, আমাদের একজন অল-রাউন্ডার দিন

২০ নভেম্বর ২০২৬

অ্যাগনিউ লেখেন, ‘ক্রিকেট যতদিন আছে, ততদিনই বল বিকৃতির ঘটনা ঘটেছে। এটি লুকানোর কিছু নেই। বলের এক দিক চকচকে করা বা রিভার্স সুইংয়ের জন্য বলের অবস্থা বদলানোর চেষ্টা পুরোনো বিষয়। কিন্তু একটি বিষয় পরিষ্কার করা দরকার- বল বিকৃতি হোক বা না হোক, বল বোলারদের সম্পত্তি এবং বোলিং আক্রমণের হাতিয়ার। একজন বোলার যেমন ব্যাটারের ব্যাটে হাত দেন না, তেমনি বোলারের অজান্তে কোনো ব্যাটার বল নিয়ে কাজ করবেন—এটা ভাবা কঠিন।’

বল বিকৃতি নিয়ে তৎকালীন সময়ে কেন কেউ মুখ খোলেননি, সে ব্যাখ্যাও দিয়েছেন অ্যাগনিউ। তার মতে, ক্যারিয়ার ও ভবিষ্যতের শঙ্কায় তখন কোনো ক্রিকেটারের পক্ষে প্রকাশ্যে কথা বলা অত্যন্ত কঠিন ছিল। অবসরের পর বা আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেই মানুষ কথা বলার সাহস পান। পাশাপাশি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের শাস্তি প্রসঙ্গে অ্যাগনিউ স্পষ্ট করেছেন যে, অধিনায়ক হিসেবে স্মিথের দায়িত্ব ছিল দলকে নিয়ন্ত্রণে রাখা। এছাড়া ওয়ার্নার পরিকল্পনা করেছিলেন এবং ব্যানক্রফট তা বাস্তবায়ন করেছিলেন—ফলে তারা প্রাপ্য শাস্তিই পেয়েছেন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে তিন সংস্করণের সেঞ্চুরিতে গ্লেন ফিলিপসের ইতিহাস

২০ নভেম্বর ২০২৬

বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কামিন্সের পাশে থাকলেও আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অ্যাগনিউয়ের। বিশেষ করে ম্যাচটি ব্যানক্রফটের নিজের শহর পার্থে হতে যাচ্ছে। যে পত্রিকায় ব্যানক্রফটের ৪ হাজার শব্দের জবানবন্দি ছাপা হয়েছিল, সেই অঙ্গরাজ্যে দর্শকদের প্রতিক্রিয়া কামিন্সের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। এমনকি আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে কামিন্স টস করবেন কি না, তা নিয়েও সন্দিহান এই ধারাভাষ্যকার।

কামিন্সের সামনে থাকা সম্ভাব্য পথ নিয়ে অ্যাগনিউ বলেন, ‘দোষ স্বীকার না করেই পদত্যাগ করাটা তার জন্য একটি পথ হতে পারে—এ যুক্তিতে যে জল্পনা দলের মনোযোগ নষ্ট করছে এবং চাপ তার পারিবারিক জীবনে প্রভাব ফেলছে (ইতোমধ্যে তার বাড়ির বাইরে তাকে ঘিরে ধরার ছবি প্রকাশিত হয়েছে)। প্রয়োজনে ওয়ার্নার ও স্মিথের মতো সাধারণ খেলোয়াড় হিসেবে দলে থাকতে পারেন তিনি। দোষ স্বীকার না করে সরে দাঁড়ালে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের ওপর থেকেও চাপ কিছুটা কমতে পারে।’

স্যান্ডপেপারগেটপ্যাট কামিন্সবল টেম্পারিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক