মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরব শুধু তেলসমৃদ্ধ অর্থনীতির জন্যই বিশ্বজুড়ে পরিচিত নয়; দেশটির রয়েছে হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি ও সভ্যতার অনন্য নিদর্শন। আরব উপদ্বীপের বুকে গড়ে ওঠা এই ভূখণ্ড একদিকে ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার আবাসভূমি, অন্যদিকে প্রাচীন বাণিজ্যপথ, ঐতিহাসিক জনপদ, লোকজ সংগীত, পোশাক, হস্তশিল্প ও স্থাপত্যের এক সমৃদ্ধ ভান্ডার।ইতিহাসের শেকড়ে সৌদি আরবসৌদি আরবের আধুনিক রাষ্ট্রীয় ইতিহাসের সূচনা হয় ১৭২৭ সালে। ওই বছর ইমাম মুহাম্মদ বিন সৌদ দিরইয়াকে রাজধানী কর...