প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দীর্ঘ সময় পরেও তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে আলোচনা থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্তের জীবনের শেষ দিনগুলোর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন প্রবীণ অভিনেত্রী ও স্পিরিচুয়াল হিলিংয়ের সঙ্গে যুক্ত স্মিতা জয়কর। তিনি জানিয়েছেন, সুশান্ত যখন মানসিক অবসাদের কারণে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন, তখন অভিনেতার তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তী নিজেই সুশান্তকে সুস্থ করে তুলতে আধ্যাত্মিক সাহায্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।সংশ্লিষ্ট এক সাক্...