Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে কি ফেঁসে যাবেন রিয়া

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩
সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে কি ফেঁসে যাবেন রিয়া

দিশা শালিয়ান, সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুত। বলিউডের এমন এক নক্ষত্র যা জ্বলে ওঠার আগেই নিভে গেল। ৩৪ বছর বয়সে তার রহস্যজনক মৃত্যুর পর কেটে গেছে ছয়টি বছর। তবে রহস্য যেন শেষ হবার নয়।

সুশান্তের মৃত্যুর সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন রিয়া চক্রবর্তী। ২০১৯ সালের শুরুর দিকে তাদের সম্পর্কের শুরু হয়। পরে একসঙ্গে লিভ-ইন শুরু করেন তারা। তবে সুশান্তের মৃত্যুর মাত্র কয়েক দিন আগে, ৮ জুন রিয়া সুশান্তের ফ্ল্যাট ছেড়ে তার নিজের বাবা-মায়ের বাড়িতে চলে যান।

পরে সুশান্তের মৃত্যুর পর পরিবারের করা হত্যা ও অর্থ আত্মসাতের মামলায় মাদকসংক্রান্ত তদন্তে জড়িয়ে রিয়াকে এক মাস জেল খাটতে হয়েছিল।

এবার আবারও আইনি ঝামেলায় জড়াচ্ছেন রিয়া। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা শালিয়ানের রহস্যজনক মৃত্যু মামলায় উঠে এসেছে তার নাম।

২০২০ সালের ৮ জুন রাতে মুম্বাইয়ের মালাড এলাকার একটি বহুতল ভবনের ১২ তলা থেকে পড়ে মারা যান ২৮ বছর বয়সী দিশা শালিয়ান। ঘটনার ঠিক এক সপ্তাহ পরেই, ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ।

আরও পড়ুন

মুক্তির পথে ‘কিং’, জানা গেল তারিখ

১৬ সেপ্টেম্বর ২০২৬

বিনোদন জগতের দুই পরিচিত মুখের পর পর এই মর্মান্তিক পরিণতি পুরো ভারতে আলোড়ন সৃষ্টি করে এবং দুটির মধ্যে কোনো গোপন যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তোলপাড় শুরু হয়।

ঘটনার দীর্ঘ ছয় বছর পর বোম্বে হাইকোর্টের নির্দেশে অবশেষে একটি আনুষ্ঠানিক এফআইআর করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।

দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, এ মামলায় শিবসেনা নেতা আদিত্য ঠাকরে, অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং অভিনেতা ডিনো মোরিয়ার নাম উঠে এসেছে।

সুশান্তের মৃত্যুর পর তীব্র জনদাবিতে সিবিআই তদন্ত শুরু হলেও, সিবিআই আদালতে জমা দেওয়া ক্লোজার রিপোর্টে জানিয়েছিল সুশান্ত আত্মহত্যাই করেছেন। তবে দিশা শালিয়ানের মামলাটি নতুন করে সচল হওয়ায় তদন্তের গতিপথ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর।

তবে হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে— দিশার বাবা সতীশ শালিয়ানের জবানবন্দি নতুন করে রেকর্ড করতে হবে। সেই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও উপযুক্ত কারণ না পাওয়া পর্যন্ত তদন্তকারী কর্মকর্তারা যেন কাউকে আনুষ্ঠানিকভাবে ‘অভিযুক্ত’ হিসেবে গণ্য না করেন। এখন দেখার বিষয়, এই মামলার মোড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। 

সুশান্ত সিং রাজপুতরিয়া চক্রবর্তীবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই