বগুড়া থেকে ঢাকায়
এসেছিলেন এক নারী স্কুলশিক্ষক। ভোরে গাবতলীতে নেমে নিয়েছিলেন রিকশা, গন্তব্য ফার্মগেট।
কিন্তু সংসদ ভবনের সামনে পড়েন ছিনতাইকারীর কবলে। ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে
পড়ে প্রাণ যায় তার।
শনিবার সকাল
সাড়ে ৬টার দিকে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ
জানিয়েছে।
নিহত মোসা.
রনজিলা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ছিলেন।
পুলিশকে দেওয়া
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন ওই
শিক্ষক। সেজন্যই...