একটি বিদ্যালয়, পাঁচটি শ্রেণি, ৫৪ শিক্ষার্থী— কিন্তু শিক্ষক মাত্র একজন। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। একজন শিক্ষককেই একসঙ্গে সামলাতে হচ্ছে পাঁচ শ্রেণির পাঠদান। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও পালন করতে হচ্ছে প্রশাসনিক দায়িত্ব।
শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেন্দী ইউনিয়নের ৫ নম্বর ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানম ২০২৫ সালের জুলাই মাসে অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত প্রধান শ...