যে রাষ্ট্র নারীর শ্রম, মেধা ও অবদানকে অর্থনীতির চালিকাশক্তির অন্যতম নিয়ামক হিসেবে ব্যবহার করছে, সেই রাষ্ট্রে কর্মজীবী নারীর নিশ্চিন্তে ঘরে ফেরার পরিবেশ নিশ্চিত না হওয়া মোটেও গৌরবের নয়। রাত গভীর হলে শহরের আলো জ্বলে ওঠে, কিন্তু সেই আলো সব নাগরিকের জন্য সমান নিরাপত্তা বয়ে আনে না। অফিস শেষে, হাসপাতালের ডিউটি শেষ করে, কলকারখানা, গণমাধ্যম, কলসেন্টার, ব্যাংক, পোশাকশিল্প কিংবা বিভিন্ন সেবা খাতের হাজারো কর্মজীবী নারী যখন ঘরে ফেরার পথে বের হন, তখন তাদের অনেকের মনে প্রথম প্রশ্নটি আসে—
নিরাপদে পৌঁছাতে পারব...