Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

দেখা যাক

agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:১৩
দেখা যাক

গ্রাফিকস: আগামীর সময়

পূর্বপুরুষের ভূপৃষ্ঠ মোহ ভেঙে ভূতল নেশায় নাচবেন ভবিষ্যৎ পৃথিবীর মানুষ। একালের চোখধাঁধানো অট্টালিকা; তলায়-তলায় সাজানো সুউচ্চ ভবন; বুর্জ খলিফা, টুইন টাওয়ারের হাঁকডাকও নাকি আর কদিনের! মাটির নিচের দুনিয়ায় ছুটবেন মানুষ। ২০৬৯ সালের কথা। আজকের পাতালপুরী হয়ে উঠবে ভবিষ্যতের মেট্রোপলিটন শহর। বিশ্বের সব বড় শহর গড়ে উঠবে ভূগর্ভে। সমাজের উঁচুশ্রেণির মানুষের ঠিকানাও হবে জমিনের গভীরে সুউচ্চ সব দালানে। এমনটাই ভবিষ্যদ্বাণী দিয়েছে ‘ফিউচার টাইমলাইন’ নামে একটি ওয়েবসাইট।

ভূমিদস্যু থাকবে তখনো। দখল চলবে সেখানেও। যার যত জমি থাকবে পাতালে, তত দাপট থাকবে তারও। মাটির নিচে যে শুধু বাড়ি হবে, তা নয়। থাকবে ব্যবসা-বাণিজ্যের দালান ও কারিগরি সরঞ্জামের জন্য বড় বড় টাওয়ার। এখানকার স্কাইস্ক্র্যাপারের মতোই সেগুলোর দাম্ভিক নাম হবে ‘আর্থস্ক্র্যাপার’। মাটির অনেক গভীরে, শত শত মিটার নিচে পর্যন্ত হবে এসব দালান। আকাশচুম্বীর বদলে হবে ভূচুম্বী। জমিনের গভীরে যদি আকাশস্বরূপ কিছু থাকে, তবে তাই ছোঁয়ার চেষ্টায় থাকবে এক-একটি দালান। বড় একটি শহরে চলতে যা যা লাগে, সবই থাকবে মাটির তলে। ভূপৃষ্ঠের আবাসন নেটওয়ার্কের আদলেই গড়ে উঠবে এসব শহর। ২০৬৯ সালের শহর যে আবার এখানকার শহরের মতোই হবে, তা কিন্তু নয়। বর্তমান থেকে আগামী ৪৩ বছরে আবিষ্কার হওয়া নতুন সব প্রযুক্তি যোগ হবে সেসব নগরে। মাটির নিচের তাপমাত্রা মানবদেহের সঙ্গে মিলিয়ে রাখতে সেখানে থাকবে অত্যাধুনিক ‘হিট ম্যানেজমেন্ট’ পদ্ধতি। থাকবে স্বয়ংসম্পূর্ণ জেনারেটর, যা দিয়ে বিদ্যুৎ ও পানি— এমনকি খাবারও প্রস্তুত করা যাবে।

ভবিষ্যদ্বাণী হিসেবে এসব নতুন নগরে থাকবে পারমাণবিক হামলা প্রতিরোধ ক্ষমতাও। এমনকি বৈশ্বিক জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করবে মাটির নিচের এসব শহর। মাটির ওপরের জলবায়ু পরিবর্তন, ক্ষতিকারক গ্যাস ও তাপমাত্রা বৃদ্ধি থেকে মানবদেহ রক্ষা করতেই এমন শহরের ভাবনা মাথায় আসছে বিজ্ঞানীদের। যেহেতু মাটির ওপরের জীবন হয়ে উঠছে বেঁচে থাকার অযোগ্য, তাই তারা এখন নতুন পরিবেশ ও কায়দা উদ্ভাবন নিয়ে ব্যস্ত।

বর্তমানে লন্ডন, নিউ ইয়র্ক, বেইজিংসহ অনেক দেশের শহরে রয়েছে ‘আন্ডারগ্রাউন্ড’ ট্রেন। ছোট-বড় অনেক দোকানও রয়েছে সেই স্টেশনে। খাবার থেকে জামাকাপড়— সব বেচাকেনা হয় মাটির নিচের সেসব স্টেশনে। এ ব্যবস্থাগুলোই আরও বড় পরিসরে যুক্ত হবে পাতালপুরীর নগরায়ণে।

দেখা যাকশহরঅব্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার