১৩ আগস্ট যার ফিটনেস টেস্ট নেয়ার কথা, সেই লিটন কুমার দাসকে হুট করেই শনিবার জাতীয় দলের সঙ্গে সংযুক্ত করা হল! যে লিটনের চিকিৎসা, স্ক্যান রিপোর্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল, রাতারাতি সেই লিটন ফিট হয়ে গেলেন টেস্ট খেলার জন্য? গত বুধবার বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেছিলেন, ‘লিটন দাসের ইনজুরি নিয়ে নির্বাচক এবং মেডিকেল ডিপার্টমেন্টকে শোকজ করা হয়েছে। লিটন কেন জিম্বাবুয়ে গেল যদি সে ফিট না থাকে, সেই জবাবদিহিতা চাওয়া হয়...