ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন ও আমেরিকান অভিনেত্রী জেনিফার লরেন্স ‘ডাই মাই লাভ’ চলচ্চিত্রে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় এটি। সিনেমাটি প্রসঙ্গে জুমে হলিউডের এ দুই তারকার সাক্ষাৎকার নিয়েছেন জনি হক
আপনাদের দুজনকে একসঙ্গে পেয়ে সত্যিই আমি আনন্দিত। ‘ডাই মাই লাভ’ সিনেমাটি আমার কাছে অসাধারণ লেগেছে। অভিনন্দন! রবার্ট, আপনি কি জেনিফারের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা নিয়ে একটু বলবেন? কোনো বিষয় কি আপনাকে অবাক করেছে?...