Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ফের পিছিয়ে গেল রবার্ট প্যাটিনসনের সিনেমার মুক্তি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৩
ফের পিছিয়ে গেল রবার্ট প্যাটিনসনের সিনেমার মুক্তি

রবার্ট প্যাটিনসন

ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র ‘ব্যাটম্যান’ ভক্তদের জন্য এলো মন খারাপ করা খবর। পর্দা কাঁপাতে আরও দেরি করে আসছেন রবার্ট প্যাটিনসনের ডার্ক নাইট।

ওয়ার্নার ব্রোস. পিকচার্স এবং ডিসি স্টুডিওজ তাদের বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’-এর মুক্তির তারিখ আবারও পিছিয়ে দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের অক্টোবরে নয়, বরং ছবিটির জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত!

সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের অক্টোবরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২০২৩ সালে হলিউডের লেখক ও অভিনেতাদের টানা ধর্মঘটের কারণে সিনেমাটির শুটিং ও অন্যান্য কাজ প্রায় পাঁচ মাস বন্ধ থাকে। ফলে বাধ্য হয়ে স্টুডিও কর্তৃপক্ষ মুক্তির তারিখ পিছিয়ে ২০২৭ সালের ১ অক্টোবর নির্ধারণ করেছিল।

তবে ওয়ার্নার ব্রোস জানিয়েছে, এবার ছবিটির পরিচালক ম্যাট রিভসকে পোস্ট-প্রোডাকশন বা এডিটিং ও ভিএফএক্সের কাজ নিখুঁতভাবে শেষ করার জন্য অতিরিক্ত কিছু সময় দেওয়া হয়েছে। তাছাড়া ২০২৮ সালের ফেব্রুয়ারির ওই সময়ে আমেরিকায় টানা চার দিনের একটি সরকারি ছুটি রয়েছে। সেই ছুটির আমেজকে কাজে লাগিয়ে বক্স অফিসে বড় রকমের ব্যবসা সফল হওয়ার লক্ষ্যেই এই নতুন পরিকল্পনা।

আরও পড়ুন

হ্যারি কেন পারলেন না পরীমণির বিয়ে ঠেকাতে

১৬ জুলাই ২০২৬


২০২২ সালে মুক্তি পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘দ্য ব্যাটম্যান’ও মার্চ মাসের শুরুতে মুক্তি পেয়ে বিশ্বব্যাপী ৭৭০ দশমিক ৩ মিলিয়ন ডলারের বাম্পার ব্যবসা করেছিল। এবারও তেমন কিছুরই আশা করছে স্টুডিওটি।

ম্যাট রিভস পরিচালিত এই সিকুয়েলে ব্যাটম্যান হিসেবে আবারও পর্দায় ফিরছেন রবার্ট প্যাটিনসন। তার সঙ্গে অ্যান্ডি সার্কিস এবং কলিন ফারেলের মতো চেনা মুখগুলোর পাশাপাশি এবার বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’ খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসন।

ব্যাটম্যান সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার কারণে ওয়ার্নার ব্রোস তাদের অন্য ৩টি সিনেমার ডেটেও বড় রদবদল করেছে। পরিচালক জে জে আব্রামসের সায়েন্স ফিকশন ছবি ‘দ্য গ্রেট বিয়ন্ড’ ২০২৬ সালের বদলে এখন মুক্তি পাবে ২০২৭ সালের ১ অক্টোবরে।

অন্যদিকে, স্যাম এসমাইলের থ্রিলার ছবি ‘প্যানিক কেয়ারফুলি’ ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ৯ এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে। আর ঠিক উল্টো করে, হরর ছবি ‘রিভেঞ্জ অব লা লোরোনা’-এর মুক্তি ৯ এপ্রিল থেকে এগিয়ে এনে ২৬ ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে। মূলত একটি সিনেমার ডেট পরিবর্তনের কারণেই বাকি সিনেমাগুলোর তারিখ একে অপরের সঙ্গে অদলবদল করা হয়েছে।

সিনেমা পেছানোর খবরে ডিসি ইউনিভার্সের ভক্তরা কিছুটা হতাশ হলেও, পরিচালকের হাতে বাড়তি সময় থাকায় সিনেমাটি আরও চমৎকার ও আকর্ষণীয় হবে বলেই আশা করা যাচ্ছে।

রবার্ট প্যাটিনসনব্যাটম্যানহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!