গাবতলীর গরুর হাটে আসা ট্রাক
ফেরত যাচ্ছে খালি। তবে গাবতলী থেকে আমিনবাজার ব্রিজের অর্ধেক গিয়েই থেমে যাচ্ছে ওগুলো।
দাঁড়িয়ে আছে সারি সারি। থেমে থাকা সেরকম একটি ট্রাক থেকেই এক কন্ট্রাক্টর বের হয়ে বারবার
ডাকছেন ‘রংপুর ছয়শ, রংপুর ছয়শ’।
ডাক শুনে উঠে পড়লেন আসাদুল্লাহ
হক। জিজ্ঞেস করতেই বলেন, ‘গাবতলী থেকে রংপুরের বাস ভাড়া ১৫০০ এর নীচে কেউ নিচ্ছে না।
কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করেছিলাম। বলছে, টিকিটের দাম ১৮০০ টাকা। তাই অর্ধেকেরও কম টাকায়
ট্রাকে করেই যাচ্ছি।’ আরো বলেন, ‘মিরপুরের একটি ছোট গার্মেন্টসে কাজ করি। এত...