Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ম্যানচেস্টার-সিটি

ছন্দে রিয়াল দুর্দশায় ইউনাইটেড
ছন্দে রিয়াল দুর্দশায় ইউনাইটেড
একদিকে উৎসব, অন্যদিকে শ্মশানের নিস্তব্ধতা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার ৪০ বছর পূর্তিতে পার্টি চলছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের। ১৯৮৬ সালের নভেম্বরে সফলতম এই কোচ ইউনাইটেডে এসেছিলেন ক্লাবটি অবনমন অঞ্চলে নেমে যাওয়ায়। ৪০ বছর পর আবারও প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে ইউনাইটেড! এবার দলের ডাগআউটে ফার্গুসনেরই শিষ্য মাইকেল ক্যারিক। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি শনিবার ৩-১ গোলে হেরেছে নটিংহাম ফরেস্টের কাছে। তাতেই পয়েন্ট টেবিলে ১৮ নম্বরে নেমে যায় ইউনাইটেড। গতকাল তাদের দুর্দশা বাড়ে আরও। সান...
ফুটবল•৮ দিন আগে
চ্যাম্পিয়নস লিগে হলান্ডের অনন্য রেকর্ড
৬১ ম্যাচে ৬২ গোল ● চ্যাম্পিয়নস লিগে হলান্ডের অনন্য রেকর্ড
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে গোল করার ক্ষেত্রে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। টুর্নামেন্টের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় আর কোনো খেলোয়াড়ের এমন কীর্তি নেই। ৬১ ম্যাচে অবিশ্বাস্য ৬২ গোল করার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতাদের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ম্যাচের সংখ্যার চেয়ে বেশি গোল করার অসামান্য রেকর্ড গড়েছেন তিনি। গতকাল বুধবার আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর ম্যাচে এই মাইলফলক স্পর্শ ক...
ফুটবল•১২ দিন আগে
হলান্ডকে নিয়ে দলকে সতর্ক করলেন মারেসকা
হলান্ডকে নিয়ে দলকে সতর্ক করলেন মারেসকা
চলতি মৌসুমে গোলের জন্য শুধু আর্লিং হলান্ডের ওপর নির্ভর থাকতে চান না ম্যানচেস্টার সিটির কোচ এনসো মারেসকা। দলের অন্য খেলোয়াড়দেরও গোল করার দায়িত্ব নিতে বলেছেন তিনি। গত সপ্তাহে ব্রাইটনের কাছে হারের পর প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হারিয়েছে সিটি। এরপরই দলের আক্রমণভাগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মারেস্কা।চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন হলান্ড। তবে শনিবার ব্রাইটনের বিপক্ষে গোলের দেখা পাননি নরওয়েজীয় এই স্ট্রাইকার। ম্যাচটিতে ১-০ গোলে হেরে বসে সিটি।এই হারে প্রিমিয়ার লিগের শীর...
ফুটবল•১২ দিন আগে
ঘরের মাঠে করুণ হারে খাদের কিনারায় সিটি
প্রিমিয়ার লিগ ● ঘরের মাঠে করুণ হারে খাদের কিনারায় সিটি
কারাবাও কাপে পরাজয়ের বদলা নিতে বেশি সময় নিল না ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। মাথেউস নুনেসের রক্ষণভাগের মারাত্মক ভুলে পাওয়া একমাত্র গোলে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ফ্যাবিয়ান হুরজেলের দল। এই হারে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখল এনজো মারেস্কার ম্যানসিটি। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা ব্রাইটন এগিয়ে যেতে সময় নেয় মাত্র ১১ মিনিট। ম্যাক্সিম ডি কুপারের ক্রসে সিটির ডিফেন্ডার মাতেউস নুনেস ক্লিয়ার করতে গিয়ে মারাত্মক এক ভুল করে ব...
ফুটবল•১৬ দিন আগে
সিটির জয়রথ থামাল অ্যাস্টন ভিলা
ইংলিশ প্রিমিয়ার লিগ ● সিটির জয়রথ থামাল অ্যাস্টন ভিলা
এবারের মৌসুমে প্রথম সাত ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে ছিল ম্যানচেস্টার সিটি। অবশেষে তাদেরকে থামিয়ে দিল অ্যাস্টন ভিলা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের মাঠে সিটিকে ২-১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। ভিলার জয়ে জোড়া গোল করেছেন নিকোলাস জ্যাকসন। সিটির হয়ে একমাত্র গোল আর্লিং হলান্ডের।ভিলা পার্কে ম্যাচের শুরু থেকেই সিটিকে চাপে রাখার চেষ্টা করে স্বাগতিকেরা। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ভিলাকে এগিয়ে দেন জ্যাকসন। রক্ষণে ভুলের সুযোগ কাজে লাগিয়ে সিটির জালে বল পাঠান এই সেনেগালিজ...
ফুটবল•২৩ দিন আগে
রুনি, স্টার্লিংয়ের পর ইতিহাস গড়লেন ফোডেন
চ্যাম্পিয়নস লিগ ● রুনি, স্টার্লিংয়ের পর ইতিহাস গড়লেন ফোডেন
বিগত দুই মৌসুমের অফফর্ম ও হতাশা ঝেড়ে ফেলে অবশেষে স্বরূপে আত্মপ্রকাশ করলেন ফিল ফোডেন। চ্যাম্পিয়নস লিগের রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে হ্যাটট্রিক করে নিজের জাত চেনালেন এই ২৬ বছর বয়সী ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। পাশাপাশি একটি অ্যাসিস্ট করে তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের অনুপস্থিতি বুঝতেই দিলেন না। এইকে এথেন্সকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এনজো মারেস্কার দল। গত ম্যাচে পায়ে চোট পাওয়ায় নরওয়েজিয়ান গোলমেশিন হলান্ডকে স্কোয়াডে রাখা হলেও বেঞ্চেই বসিয়ে রাখেন সিটি কোচ মারেস্কা। তার জায়গায় ফলস নাইন পজ...
ফুটবল•২৭ দিন আগে
সিটির গোল উৎসব, লিভারপুলের রোমাঞ্চকর জয়
সিটির গোল উৎসব, লিভারপুলের রোমাঞ্চকর জয়
আর্থিক অনিয়মে শাস্তির শঙ্কায় ম্যানচেস্টার সিটি। তারা হারাতে পারে একাধিক ট্রফি। মাঠে অবশ্য এর প্রভাব নেই। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে এইকে এথেন্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। হ্যাটট্রিক করেছেন ফিল ফোডেন।অ্যানফিল্ডে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ৭ গোল হয়েছে নাপোলি ও বোডো/গ্লিমট ম্যাচেও। নাপোলি জিতেছে ৪-৩ গোলে।ফলম্যানচেস্টার সিটি ৫ : ১ এইকে এথেন্সলিভারপুল ৪ : ৩ ভিয়ারিয়ালনাপোলি ৪ : ৩ বোডো/গ্লিমটস্টুটগার্ট ১ : ১ আতলেতিকোজার্মান ক্লাব স্টুটগার্টের মাঠে ১-১ গ...
ফুটবল•২৭ দিন আগে
হলান্ডের জোড়া গোলে সিটির সাতে সাত
হলান্ডের জোড়া গোলে সিটির সাতে সাত
এনজো মারেস্কা দায়িত্ব নেওয়ার পর থেকে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে তার হাত ধরে টানা সপ্তম জয় পেলে তারা। এই লিগে নিজের প্রথম সাত ম্যাচ জেতা প্রথম কোচ হয়ে হয়ে ইতিহাস গড়লেন তিনি।আজ সিটি ৩-২ গোলে হারিয়েছে ইপসুইচ টাউনকে। ৩৪ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। ১৯ মিনিটে অপর গোলটি ফিল ফোডেনের। নিষেধাজ্ঞার খড়গের মধ্যে এমন সাফল্য বিশেষ কিছু সিটির জন্য। ২১ পয়েন্ট নিয়ে তারা আছে লিগের শীর্ষে।সিটি ভক্তদের জন্য অবশ্য উদ্বেগের হয়ে এসেছে হলান্ডের চোট। শেষ বাঁশি বাজার পর তিনি সোজা টানেলের...
ফুটবল•প্রায় ১ মাস আগে
ঘরের মাঠে পিএসজির কাছে উড়ে গেল সিটি
চ্যাম্পিয়নস লিগ ● ঘরের মাঠে পিএসজির কাছে উড়ে গেল সিটি
প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। খেলা দেখতে এদিন গ্যালারিতে ছিলেন সিটির সাবেক সফল কোচ পেপ গার্দিওলা। সেইসঙ্গে ছিল দর্শকদের চরম বিক্ষোভ আর গর্জন। কিন্তু সব কিছুই যেন বিপক্ষে গেল সিটির। ইউরোপসেরা পিএসজির কাছে তারা হেরে গেল ৪-২ গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধেই সিটিকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে পিএসজি। ১৩তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের পাস থেকে বাঁ পায়ের নিচু শটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন দেজিরে দু...
ফুটবল•প্রায় ১ মাস আগে
বান্ধবীর চেয়েও আপনাকে বেশি দেখি
মজা করে ফটোগ্রাফারকে হলান্ড ● বান্ধবীর চেয়েও আপনাকে বেশি দেখি
লিভারপুলের বিপক্ষে জয়ের পর মজার এক মন্তব্য করে আলোচনায় এসেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড। এক ফটোগ্রাফারকে উদ্দেশ করে তিনি বলেছেন, নিজের বান্ধবীর চেয়েও ওই ফটোগ্রাফারকে বেশি দেখেন তিনি।রোববার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করেন হালান্ড। জেরেমি ডোকুর শট থেকে বল পেয়ে নিচের কোণে জড়ান নরওয়ের এই স্ট্রাইকার।ম্যাচ শেষে মাঠে হলান্ডের কাছ থেকে ক্লোজআপ শট নিচ্ছিলেন এক টেলিভিশন ফটোগ্রাফার। এ সময় হলান্ডকে উদ্দেশ...
ফুটবল•প্রায় ১ মাস আগে
লিভারপুলকে কেন কলা দেখালেন সিটি সমর্থকরা?
নেপথ্যের গল্প ● লিভারপুলকে কেন কলা দেখালেন সিটি সমর্থকরা?
ফুটবল ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে সাধারণত দলের পতাকা, স্কার্ফ কিংবা ব্যানার ঝুলতে দেখা যায়। তবে রবিবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির সমর্থকদের হাতে দেখা গেল প্লাস্টিকের তৈরি কলা! আপাতদৃষ্টিতে একে সাময়িক কোনো রসিকতা মনে হলেও, এর পেছনে রয়েছে ক্লাবের প্রায় চার দশকের পুরনো ও মজার এক ইতিহাস। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর অ্যানফিল্ডের চরম বৈরী পরিবেশে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচ জুড়ে লিভারপুল সমর্থকরা তাদের দুয়ো দিয়ে গে...
ফুটবল•প্রায় ১ মাস আগে
ম্যাচ জিতে হলান্ডদের জুটল তিরস্কার ও ব্যঙ্গ-বিদ্রূপ
আর্থিক অনিয়ম ● ম্যাচ জিতে হলান্ডদের জুটল তিরস্কার ও ব্যঙ্গ-বিদ্রূপ
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর অ্যানফিল্ডের চরম বৈরী পরিবেশে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। স্বাগতিক লিভারপুল সমর্থকদের গ্যালারিভরা তিরস্কার, ব্যানার ও ক্ষোভের তোয়াক্কা না করে অলরেডদের ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে এনজো মারেস্কার দল। কিন্তু বড় ধরনের শাস্তির মুখে থাকা সিটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ২০১৩-১৪, ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমে সিটির ঠিক পরে থেকে রানার্সআপ হওয়া লিভারপুল সমর্থকদের মাঝে দীর্ঘদিনের ক্ষোভ ছিল যে, ম্যানচেস্টার সিটি আর্থিক কারচুপির...
ফুটবল•প্রায় ১ মাস আগে
নতুন চুলে রাস্তায় আর চেনা যায় না আমাকে
আর্লিং হলান্ড ● নতুন চুলে রাস্তায় আর চেনা যায় না আমাকে
চুলের স্টাইল বদলে কোনো আফসোস নেই আর্লিং হলান্ডের। বরং নতুন চুলে রাস্তায় মানুষের চোখ এড়িয়ে চলতে পারছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের এই স্ট্রাইকার। আগে লম্বা সোনালি চুল আর খোঁপা দিয়ে সহজেই আলাদা করা যেত তাকে। এখন ছোট চুলে বদলে গেছে তার পরিচিত চেহারা।গত আগস্টের শেষ দিকে মৌসুম শুরুর আগে লম্বা চুল কেটে ছোট করে সবাইকে চমকে দেন হলান্ড। তার নতুন চেহারা নিয়ে ফুটবল দুনিয়ায় শুরু হয় আলোচনা। বন্ধুদের প্রতিক্রিয়া দেখেও মজা পেয়েছিলেন এই ফরোয়ার্ড। ভিডিও কলে বন্ধুদের নিজের নতুন চেহারা দেখিয়ে তাদের চমকে দেন তিনি। স...
ফুটবল•প্রায় ১ মাস আগে
দুঃসময়ে সিটিজেনদের পাশে আছেন গার্দিওলা
দুঃসময়ে সিটিজেনদের পাশে আছেন গার্দিওলা
ভুয়া আর্থিক বিবরণী ও তথ্য প্রদানে অসহযোগিতার কারণে শাস্তির মুখে ম্যানচেস্টার সিটি। ৮৩০ মিলিয়ন পাউন্ডের বেশি গোপন তহবিল যোগানের মাধ্যমে 'ফিনান্সিয়াল ফেয়ার প্লে' এর ধারা ভঙ্গের সবগুলো অপরাধে ২০০৯-১০ ও ২০১৮-১৯ মৌসুমে দোষি সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি, এর বাইরে অসহযোগিতার অভিযোগে একটি বাদে সব অভিযোগেই তাদের অপরাধে সম্পৃক্ত পাওয়া গেছে। যদিও ক্লাব কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ দাবী করেই চলেছে আর তাদের হাতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করার জন্য সময় আছে আর ১ দিন, অর্থাৎ ২ অক্টোবর পর্যন্ত। এমন সময়ে ম্য...
ফুটবল•প্রায় ২ মাস আগে
ভুয়া চুক্তি ও ভুয়া হিসাব দিয়েছিল ক্লাবটি !
তদন্তে দোষী ম্যানচেস্টার সিটি ● ভুয়া চুক্তি ও ভুয়া হিসাব দিয়েছিল ক্লাবটি !
ম্যানচেস্টার সিটির ব্যাপক আর্থিক অনিয়ম খুঁজে পেয়েছে প্রিমিয়ার লিগ এবং তাদের আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করেছে। প্রিমিয়ার লিগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৯টি মৌসুম ধরে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মনীতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে ম্যানচেস্টার সিটি। লিগের তদন্তে সহযোগিতা না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবকে দোষী হিসেবে রায় দিয়েছে একটি স্বাধীন কমিশন।’তবে এখনো ম্যানচেস্টার সিটির ওপর কোনো শাস্তি আরোপ করা হয়নি। ক্লাবটি ৯ বছর ধরে (২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে) নিরীক্ষক ও নিয়ন্ত্...
ফুটবল•প্রায় ২ মাস আগে
অভিযোগের পর নীরবতা ভাঙল সিটি
অভিযোগের পর নীরবতা ভাঙল সিটি
ব্রিটিশ দ্বীপপুঞ্জ কাঁপিয়ে দেওয়া ফুটবলের ঐতিহাসিক সেই ভূমিকম্পের এক দিন পর নীরবতা ভাঙল ম্যানচেস্টার সিটি। ক্লাবটির চেয়ারম্যান খালদুন আল মুবারক স্পষ্ট করলেন নিজের অবস্থান। সিটির সমর্থকদের উদ্দেশে লেখা এক চিঠিতে চেয়ারম্যান উল্লেখ করেন, ‘প্রিমিয়ার লিগের এই আইনি প্রক্রিয়ার পথ এখনও অনেক দীর্ঘ, ক্লাব যে নির্দোষ সেটা প্রমাণে আমারা আত্মবিশ্বাসী।’ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে ম্যানচেস্টার সিটি দোষী প্রমাণিত হয়েছে বলে জানায় ‘দ্য অ...
ফুটবল•প্রায় ২ মাস আগে
দুঃসময়ে ম্যানচেস্টার সিটির পাশে রোদ্রি
দুঃসময়ে ম্যানচেস্টার সিটির পাশে রোদ্রি
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার ১১৫টি অভিযোগ নিয়ে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। এই দুঃসময়ে সাবেক ক্লাবের পাশে দাঁড়িয়েছেন রোদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার জানিয়েছেন, ইংল্যান্ডে থাকাকালে ক্লাবের কর্মকর্তারা তাদের নির্দোষ হওয়ার বিষয়ে খেলোয়াড়দের আশ্বস্ত করেছিলেন। তাই ক্লাব কর্তৃপক্ষের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ওঠা ১১৫টি অভিযোগের বেশির ভাগেই ক্লাবটি দোষী সাব্যস্ত হতে পারে—সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে। তবে এসব প্রতিবেদনের পরও সিটির কর্তাদের প্রতি নিজে...
ফুটবল•প্রায় ২ মাস আগে
আর্থিক অনিয়মে দোষী ম্যানচেস্টার সিটি, হারাতে পারে শিরোপা
আর্থিক অনিয়মে দোষী ম্যানচেস্টার সিটি, হারাতে পারে শিরোপা
বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই দোষী সাব্যস্ত হয়েছে ইংলিশ ক্লাবটি। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রায় ১৮ মাস আগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ১১৫টি অভিযোগের একটি চার্জশিট তৈরি করেছিল প্রিমিয়ার লিগ। দীর্ঘ তদন্তের পর বিশেষভাবে গঠিত একটি কমিটি শুক্রবার রায় দিয়েছে। অভিযোগগুলোর মধ্যে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত সঠিক আর্থিক তথ্য না দেওয়ার ৫৪টি অভিযোগও ছিল।তবে রায়ের পরও বিষয়টির এখানেই শেষ হচ্ছে না। ক...
ফুটবল•প্রায় ২ মাস আগে
প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন হলান্ড
প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন হলান্ড
গোলের পর গোল করে রেকর্ডের পাতায় নাম লেখাচ্ছেন আর্লিং হলান্ড। এবার সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগে অনন্য এক কীর্তি গড়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা।রোববার ৫-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে এনসো ফের্নান্দেস, রায়ান শেরকি ও আন্তোয়ান সেমেনিওর জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে সিটি। ম্যাচের ৮১তম মিনিটে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হলান্ড।প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও পরে ভিএআরের পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। ফ...
ফুটবল•প্রায় ২ মাস আগে
সান্ডারল্যান্ডকে হারিয়ে সিটির পাঁচে পাঁচ
সান্ডারল্যান্ডকে হারিয়ে সিটির পাঁচে পাঁচ
গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আজ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। সিটির হয়ে গোল করেছেন এনসো ফের্নান্দেস, রায়ান শেরকি, আন্তোনিও সেমেনিও ও আর্লিং হলান্ড। সেমেনিও জোড়া গোল করেছেন।অন্যদিকে সান্ডারল্যান্ডের হয়ে দুর্দান্ত ছিলেন ব্রায়ান ব্রোবি। একাই তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ডাচ ফরোয়ার্ড। তার গোলেই দুই দফায় ম্যাচে সমতা ফেরায় সান্ডারল্যান্ড। পরে সেমেনিওর গোলে ৪-৩ ব্যবধানে এগি...
ফুটবল•প্রায় ২ মাস আগে