সিটির গোল উৎসব, লিভারপুলের রোমাঞ্চকর জয়

হ্যাটট্রিক করেছেন ফিল ফোডেন। ছবি : সংগৃহীত
আর্থিক অনিয়মে শাস্তির শঙ্কায় ম্যানচেস্টার সিটি। তারা হারাতে পারে একাধিক ট্রফি। মাঠে অবশ্য এর প্রভাব নেই। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে এইকে এথেন্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। হ্যাটট্রিক করেছেন ফিল ফোডেন।
অ্যানফিল্ডে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ৭ গোল হয়েছে নাপোলি ও বোডো/গ্লিমট ম্যাচেও। নাপোলি জিতেছে ৪-৩ গোলে।
ফল
ম্যানচেস্টার সিটি ৫ : ১ এইকে এথেন্স
লিভারপুল ৪ : ৩ ভিয়ারিয়াল
নাপোলি ৪ : ৩ বোডো/গ্লিমট
স্টুটগার্ট ১ : ১ আতলেতিকো
জার্মান ক্লাব স্টুটগার্টের মাঠে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। পিছিয়ে পড়েও হুলিয়ান আলভারাসের গোলে একটা পয়েন্ট পেয়েছে স্পেনের ক্লাবটি। এই গোলে চোখের বালি থেকে আতলেতিকো সমর্থকদের চোখেল মনি হয়ে উঠতে পারেন আলভারেস।
ম্যানচেস্টার সিটি ৫ : ১ এইকে এথেন্স
গত সপ্তাহেই ঘরের মাঠে পিএসজির কাছে ৪-২ গোলের হারের ধাক্কা সিটি কাটাল এইকে এথেন্সকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করে। ১২তম মিনিটে এনজো ফার্নান্দেজের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়ান এলিয়ট অ্যান্ডারসন।
৩৪ মিনিটে রিকো লুইসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। গত বছরের ডিসেম্বরের পর এটাই তার প্রথম গোল। ৬৫ ও ৭৬ মিনিটে আরও দুবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক করেন তিনি।
ফোডেনের পাস থেকেই ৫৭ মিনিটে সিটির অপর গোলটি করেন রায়ান শেরকি। এইকে এথেন্সের হয়ে ৫২ মিনিটে একমাত্র গোলটি স্ট্যাভ্রোস পিলিওসের।
লিভারপুল ৪ : ৩ ভিয়ারিয়াল
২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সবশেষ মুখোমুখি হয়েছিল লিভারপুল-ভিয়ারিয়ার। দুই লেগেই জিতে ফাইনালে উঠেছিল লিভারপুল। এবারও জিতল ইংলিশ দলটিই।
মঙ্গলবার অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জেতা ম্যাচের দল থেকে ছয়টি পরিবর্তন এনেছিলেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। তবে প্রথম আধা ঘণ্টার মধ্যে ভিয়ারিয়ালের কাছে দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা। চতুর্থ মিনিটে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের গোলরক্ষককে বাড়ানো দুর্বল হেড থেকে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন জর্জেস মিকাউতাদজে।
২৯ মিনিটে নাথান সালিবার পাসে ব্যবধান দ্বিগুণ করেন সের্হি কার্দোনা। ৩৬ মিনিটে কনস্তান্তিনোস সিমিকাসের কর্নার থেকে হেডে ১ গোল ফেরান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনগুমোহার চিপে পা ছুঁইয়ে ২-২ সমতা ফেরান রোনাল্ড আরাউহো।
৬৫ মিনিটে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে করা এনগুমোহার পাসে লিভারপুলকে ৩-২ গোলে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৮ মিনিটে কোডি গাকপোর পাস ডি-বক্সের মাঝামাঝি পেয়ে নিচু শটে লিভারপুলকে ৪-২ গোলের লিড এনে দেন ফ্লোরিয়ান ভির্টৎস। ৮৭ মিনিটে তানি ওলুওয়াসে এক গোল ফেরালেও শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরাতে পারেনি ভিয়ারিয়াল।



