পূর্ব টুবিয়া গ্রামের সরু রাস্তা ধরে হাঁটলে বারবার চোখে পড়ে একই দৃশ্য। উঠানে বসে থাকা বৃদ্ধ মা, দরজার পাশে নির্বাক বোন, আর প্রতিটি মোবাইল ফোনের রিংটোনে চমকে ওঠা স্বজনরা। কারও অপেক্ষা ছেলের জন্য, কারও ভাইয়ের জন্য। কিন্তু সেই অপেক্ষা দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছরের কাছাকাছি হলেও হচ্ছে না শেষ। একসময় যাদের ঘরে বিদেশযাত্রার স্বপ্ন ছিল, আজ সেখানে শুধুই কান্না, ঋণের বোঝা আর অনিশ্চয়তার অন্ধকার।অভিযোগ উঠেছে, ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়...