Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

মোবাইল এবং বারান্দার ফুলগাছ

ফেরদৌস মাহমুদ
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২
মোবাইল এবং বারান্দার ফুলগাছ

অলংকরণ করেছেন রজত

মোবাইল ফোন নিয়ে ব্যস্ত সময় কাটত ছোট্ট এক সোনাপাখির। একদিন তাদের বাসায় এলো এক নতুন বন্ধু। সেই বন্ধুর সঙ্গে তার ভাব জমল বেশ। সেই গল্প লিখেছেন ফেরদৌস মাহমুদ

ঢাকার এক ছোট্ট ফ্ল্যাটে থাকত আর্দ্র। আর্দ্রের বয়স পাঁচ বছর। তার সবচেয়ে প্রিয় ছিল একটা মোবাইল ফোন। মোবাইলটা অবশ্য তার নিজের ছিল না। বাবার মোবাইল। কিন্তু আর্দ্রের ধারণা ছিল, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি তার হাতেই আছে। সকালে ঘুম থেকে উঠে সে প্রথমে মোবাইল খুঁজত।

মা বলতেন, ‘আর্দ্র, আগে মুখ ধুয়ে নাও।’

আর্দ্র বলত, ‘এক মিনিট, মা।’

এই এক মিনিটের একটা অদ্ভুত ক্ষমতা ছিল। এটা কখনো এক মিনিট থাকত না। প্রায় আধা ঘণ্টা হয়ে যেত।

আর্দ্রের বাবা একদিন বারান্দায় একটা ফুলগাছ এনে রাখলেন। ছোট্ট একটা টব। গাছে কয়েকটা সবুজ পাতা।

আর্দ্র গাছটার দিকে তাকিয়ে বলল, ‘বাবা, এটা কি সত্যি সত্যি বড় হবে?’

বাবা বললেন, ‘অবশ্যই হবে।’

আর্দ্র একটু ভেবে বলল, ‘তাহলে এটাকে কি ওয়াই-ফাই দিতে হবে?’

বাবা হাসলেন। বললেন, ‘না। এটাকে পানি দিতে হয়।’

কয়েক দিন পর দেখা গেল, গাছটা একটু ঝিমিয়ে গেছে। পাতাগুলো আগের মতো নেই।

মা বললেন, ‘আর্দ্র, গাছটার একটু যত্ন নাও।’

আর্দ্র অবাক হয়ে বলল, ‘গাছেরও কি যত্ন লাগে?’

মা বললেন, ‘মানুষ যেমন কথা শুনে ভালো থাকে, গাছও তেমনি ভালোবাসা পেলে ভালো থাকে।’

সেদিন আর্দ্র প্রথমবারের মতো মোবাইলটা পাশে রেখে গাছটার কাছে বসল।

সে গাছটির দিকে তাকিয়ে বলল, ‘তুমি কি আমার বন্ধু হবে?’

গাছ অবশ্য কোনো উত্তর দিল না। তবে বাতাস এলো। পাতাগুলো একটু নড়ে উঠল।

আর্দ্র মনে করল, গাছটা হয়তো বলেছে, ‘হ্যাঁ।’

এরপর থেকে আর্দ্রের একটা নিয়ম হলো। বিকালে কিছুক্ষণ মোবাইল, তারপর কিছুক্ষণ বারান্দার গাছ।

এক মাস পর গাছটিতে প্রথম ফুল ফুটল। আর্দ্র খুব খুশি হলো। সে মোবাইল দিয়ে ফুলের ছবি তুলল। তারপর কিছুক্ষণ চুপ করে ফুলটার দিকে তাকিয়ে থাকল।

বাবা জিজ্ঞেস করলেন, ‘কী দেখছ?’

আর্দ্র বলল, ‘ফুলটা।’

‘ছবিও তো তুললে।’

‘ছবি পরে দেখব। এখন আসল ফুলটা দেখি।’

বাবা কিছু বললেন না। শুধু হাসলেন।

সেদিন রাতে আর্দ্র স্বপ্ন দেখল, তার ফুলগাছটা একটা ছোট্ট সবুজ জামা পরে হাঁটছে।

গাছ বলল, ‘জানো আর্দ্র, মোবাইলের একটা ভালো দিক আছে।’

আর্দ্র বলল, ‘কী?’

গাছ বলল, ‘এটা তোমাকে দূরের জিনিস দেখায়।’

আর্দ্র বলল, ‘আর তোমার ভালো দিক?’

গাছ একটু দুলে বলল, ‘আমি তোমাকে তোমার কাছের জিনিস দেখতে শেখাই।’

সকালে ঘুম ভাঙার পর আর্দ্র দেখল, গাছটা আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে।

কিন্তু আর্দ্র এরই মধ্যে বুঝে গেছে, পৃথিবীর সব কথা শব্দ দিয়ে বলা হয় না। কিছু কথা পাতার নড়াচড়ায়, ফুলের গন্ধে আর ছোট্ট একটা বন্ধুত্বে লুকিয়ে থাকে।

ছোট্ট ফ্ল্যাটমোবাইলবারান্দাফুলগাছওয়াই-ফাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ