ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন নির্বিঘ্ন রাখা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরাসরি মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের সতর্ক করলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।আজ রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানোর পাশাপাশি জেলেদের সচেতনতামূলক বক্তব্য দেন তিনি। এ সময় মাছ ধরার প্রস্তুতিকালে নৌকা ও জাল জব্দ করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।অভিযানকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, নদীতে নেমে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামছে...