রংপুরে চার খুনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের বক্তব্যেও মিল পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মিয়া গোলাম প...