Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সহিংসতা প্রশাসনের মদদে, উদ্দেশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন : পরওয়ার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৪৫
শেয়ার করুন:
সহিংসতা প্রশাসনের মদদে, উদ্দেশ্য আওয়ামী লীগকে পুনর্বাসন : পরওয়ার

মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রয়েছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সরকারের দুর্বলতা, প্রশাসনের একটি অংশের নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ মদদে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের এই দুর্বলতা, এমনকি পরোক্ষ মদদে এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকায় আওয়ামী লীগকে পুনর্বাসনের এক ধরনের চেষ্টা চলছে বলে আমরা মনে করছি। সহিংস ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে ফ্যাসিবাদী শক্তিকে আবার সক্রিয় করার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।’

দেশের বিভিন্ন স্থানে থানা আক্রমণ, আসামি ছিনিয়ে নেওয়া, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ‘পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না। পুলিশ সদস্যদের ওপর হামলা হচ্ছে, তারা অসহায় অবস্থায় সরে যাওয়ার চেষ্টা করছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা রক্ষায় সরকার তার দায়িত্ব পালন করতে পারছে কি না, সেটি এখন বড় প্রশ্ন।’

আরও পড়ুন

গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার প্রমাণ: গোলাম পরওয়ার

১৮ নভেম্বর ২০২৬

তিনি অভিযোগ করেন, ‘সরকারের মধ্যে থেকে যারা প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ পুনর্বাসনের কাজে হাত দিয়েছে, তাদের চিহ্নিত করে দায়িত্ব থেকে সরাতে হবে।’

চলমান রাজনৈতিক সংকটের জন্য জুলাই জাতীয় সনদের গণভোটের রায় বাস্তবায়ন না করাকে দায়ী করে জামায়াতের এই নেতা বলেন, প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছেন। রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করার পর ক্ষমতায় গিয়ে সেটি অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা।

তিনি বলেন, ‘এর চেয়ে দ্বিচারিতা, এর চেয়ে বিশ্বাসঘাতকতা আর কী হতে পারে? সরকার গণভোটের গণরায় মেনে নিলে আমরা আমাদের সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেব। এরপর সংসদে সরকারি ও বিরোধী দল মিলে সংস্কারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।’

এদিকে চলমান সহিংসতা ও সন্ত্রাসের প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াত। কর্মসূচির বিস্তারিত আগামীকাল সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান গোলাম পরওয়ার। এ ছাড়া আগামী ২১ নভেম্বর রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। ফ্যাসিবাদের পুনর্বাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

গার্মেন্টস শিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানাও রক্ষা করতে হবে। শ্রমিক ও শিল্পের স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িত। শিল্প বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলেও শিল্প বাঁচবে।

জামায়াতে ইসলামীমিয়া গোলাম পরওয়ারআওয়ামী লীগবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন