ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী রবিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এ শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্ত...