Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় লটারিই বহাল

agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ২০:০৫
প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় লটারিই বহাল

এআই নির্মিত ছবি

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তা করছে সরকার। এক্ষেত্রে আগের মতোই লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে নামেমাত্র পরীক্ষা নেওয়া হতে পারে। আগামী ২০২৮ শিক্ষাবর্ষ থেকেই বহাল থাকতে পারে এই পদ্ধতি।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংক্রান্ত একটি বৈঠক বিষয়টি নিয়ে আলোচনা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রস্তাবের পর মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা নিয়ে প্রস্তাবের পক্ষে মতামত আসে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচারক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আগামীর সময়কে বললেন, আমরা দুই ধরনের প্রস্তাব দিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

গত মার্চ মাসে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর ঘোষণা দেয় সরকার। এরপর থেকেই অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। অনেক পরিবার শিশুদের পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের শরণাপন্ন হতে শুরু করে। এতে কোমলমতি শিশুদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাও সামনে আসে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আগের সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তা করছে সরকার।

আরও পড়ুন

জাতীয় কমিটিতে সরাসরি আবেদন গ্রহণ হবে না

০৩ আগস্ট ২০২৬

চলতি বছরের ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা হবে। একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বাতিল করে নতুন ভর্তি পদ্ধতি চালু করা হবে। সে সময় বলা হয়েছিল, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। কিন্তু ওই ঘোষণার পরই অভিভাবক, শিক্ষাবিদ ও শিশু অধিকারকর্মীদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেন যে ভর্তি পরীক্ষা চালু হলে আবারও কোচিং নির্ভরতা, প্রতিযোগিতার চাপ এবং অনিয়ম বাড়তে পারে। এসব সমালোচনার পর মন্ত্রণালয় অবস্থান পুনর্বিবেচনা করে।

এদিকে প্রথম শ্রেণিতে লটারি বহাল রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেছেন, সরকারের সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই। শুধু প্রথম শ্রেণি নয়, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি চালু করা উচিত। এতে ভর্তি কোচিং বাণিজ্য বন্ধ হবে, অভিভাবকদের আর্থিক ব্যয় কমবে এবং কোমলমতি শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা ও মানসিক চাপ থেকে রক্ষা পাবে।

সংগঠনটির দাবি, করোনাকালে সব শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি চালু থাকায় কোচিং বাণিজ্যের প্রভাব কমেছিল এবং শিক্ষার্থী-অভিভাবক উভয়েই মানসিক ও আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের সব শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা চালুর আহ্বান জানান তারা।

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান-২০২৪ অনুযায়ী, দেশে প্রথম শ্রেণিতে প্রায় ৩৫ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৭ লাখ ৪৮ হাজার ছেলে এবং ১৭ লাখ ৯৯ হাজার মেয়ে। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও চাপমুক্ত রাখতে লটারিভিত্তিক ব্যবস্থাই সবচেয়ে কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রথম শ্রেণিলটারি পদ্ধতিভর্তি পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!