দেশে বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘মানুষ দুর্ভোগে আছে, তাই দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।’আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংষ্কৃতিক প্রতিযোগিতার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বললেন, ‘এই সরকারকে জনগণ একটি বড় বিজয় এনে দিয়েছে। সরকার যেকোনো মূল্যে জনগণের কা...