Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিদ্যুৎ সংকটের পেছনের ‘বড় কারণ’ তুলে ধরলেন ড. খন্দকার মারুফ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:২০
বিদ্যুৎ সংকটের পেছনের ‘বড় কারণ’ তুলে ধরলেন ড. খন্দকার মারুফ

ড. খন্দকার মারুফ। ছবি: সংগৃহীত

বর্তমানে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংকটের প্রকৃত কারণ তুলে ধরে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিদ্যুৎ সংকটের পেছনে একাধিক বড় কারণ রয়েছে। ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি এসব তথ্য জেনেছেন বলেও উল্লেখ করেন।

ড. মারুফ হোসেন তার পোস্টে বলেছেন, বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও ব্যবস্থাপনায় বিভিন্ন সীমাবদ্ধতা এবং জ্বালানি সংশ্লিষ্ট জটিলতার কারণেই এ সংকট তীব্র আকার ধারণ করেছে। তার নির্বাচনী এলাকা কুমিল্লার মেঘনা ও দাউদকান্দিসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই সমস্যায় ভুগছেন। এ অবস্থায় সাময়িক এই দুর্ভোগ মোকাবিলায় সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

ড. মারুফ বিদ্যুৎ সংকটের কারণগুলো উল্লেখ করে বলেছেন, প্রথমত, আমাদের বিদ্যুৎ উৎপাদন অনেকটাই গ্যাসনির্ভর, বিশেষ করে আমদানীকৃত এলএনজি, আন্তর্জাতিক বাজারে দামের ওঠা-নামা এবং ডলার সংকটের কারণে এই গ্যাস সরবরাহ ঠিকমতো হচ্ছে না। দ্বিতীয়ত, ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে, আর দেশের কিছু বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ আছে।

এদিকে প্রচণ্ড গরমে হঠাৎ করে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় গ্যাস সরবরাহ অনেক কম। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সংকটের কারণে কয়লা ও তেল আমদানিও কমে গেছে, যা বিদ্যুৎ উৎপাদনে আরও চাপ তৈরি করেছে।

মূলত এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি; এটি দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার ফল। আগের সরকারগুলোর সময় থেকেই এসব দুর্বলতা তৈরি হয়েছে। বর্তমান সরকার নতুন, মাত্র আড়াই মাস হলো দায়িত্ব নিয়েছে, তাই এত বড় সংকট দ্রুত সমাধান করা তাদের জন্য কঠিন।

তবে ইতোমধ্যে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করার জন্য একটি যৌথ কমিটি গঠন করেছে, যাতে দ্রুত কার্যকর সমাধান বের করা যায়। ভারতের সঙ্গে কিছুদিন সম্পর্ক স্বাভাবিক না থাকায় আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ কম ছিল। পরিস্থিতি উন্নত হলে এবং আদানির বিদ্যুৎ আবার নিয়মিত পাওয়া গেলে মে মাস থেকে সংকট কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবেও এলএনজি আমদানি ব্যাহত হয়েছে, যা এই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। এমন বৈশ্বিক অস্থিরতা ও সংকটের সময় দেশবাসীকে চরম ধৈর্য ধারণ করার আহ্বান জানান বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন।

খন্দকার মারুফবিদ্যুৎ সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন