জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য ওয়ালটনের। তিন সংস্করণের এই প্রতিযোগিতাকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।ওয়ালটনের আইকন ক্রিকেটার জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে দলটিতে রয়েছেন লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, নাসুম আহমেদ, মার্শাল আইয়ুব ও রনি তালুকদারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি তরুণদের নিয়েও ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়েছে দলটি।...