স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না। তিনি বলেছেন, ঠাকুরগাঁও উপনির্বাচনে যেমন সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তেমনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে সরকার। বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করে প্রতিমন্ত্রী বলেছেন, ডায়রিয়া ও...