ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এক অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছোট শিশু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই ভেনিসের রাস্তায় হেনস্তার শিকার হন তিনি। এ ঘটনায় সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে শেয়ার করে পরীমনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পা...