নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। কিন্তু এই বিপর্যয়ের অভিঘাত নেপালের ভূখণ্ডেই আটকে থাকার নয়, ভারতের জন্যও তা বড় সতর্কবার্তা। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের পাহাড়ে প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস কিংবা হিমবাহজনিত বিপর্যয়ের প্রভাব সীমান্ত পেরিয়ে ভারতের বিস্তীর্ণ সমতলেও পৌঁছতে পারে।নেপালে ছয় হাজারের বেশি নদী ও জলধারা রয়েছে। অধিকাংশই দক্ষিণমুখী হয়ে ভারতে ঢুকে গঙ্গা অববাহিকায় মিশেছে। পূর্বে কোসি, মধ্যাঞ্চলে গন্ডক, পশ্চিমে কর্নালি এবং পশ্চিম...