এক্স-রে মেশিন আছে, কিন্তু সেবা নেই। আল্ট্রাসনোগ্রামের তিনটি মেশিনের দুটিও পড়ে আছে অকেজো হয়ে। প্রয়োজনীয় টেকনিশিয়ান না থাকায় সচল একটি মেশিন দিয়েও সপ্তাহে মাত্র দুদিন সেবা দেওয়া হচ্ছে। ফলে সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও নিম্নবিত্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক দশক ধরে চলছে এই অবস্থা।
১০০ শয্যার এই হাসপাতালটি দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার দেড় লাখের বেশি মানুষের প্রধা...