Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনার দাকোপে ১০ বছর বন্ধ এক্স-রে সেবা

  • দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিনও অকেজো
  • বাইরে পরীক্ষা করাতে বাড়তি খরচ দরিদ্র রোগীদের
সৌরভ মন্ডল, দাকোপ (খুলনা)
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬
খুলনার দাকোপে ১০ বছর বন্ধ এক্স-রে সেবা

সংগৃহীত ছবি

এক্স-রে মেশিন আছে, কিন্তু সেবা নেই। আল্ট্রাসনোগ্রামের তিনটি মেশিনের দুটিও পড়ে আছে অকেজো হয়ে। প্রয়োজনীয় টেকনিশিয়ান না থাকায় সচল একটি মেশিন দিয়েও সপ্তাহে মাত্র দুদিন সেবা দেওয়া হচ্ছে। ফলে সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও নিম্নবিত্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক দশক ধরে চলছে এই অবস্থা।

১০০ শয্যার এই হাসপাতালটি দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার দেড় লাখের বেশি মানুষের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে এক্স-রে টেকনিশিয়ানের পদ শূন্য হওয়ার পর বন্ধ হয়ে যায় সেবাটি। ২০২২ সালে ডেপুটেশনে একজন টেকনিশিয়ান এলেও কিছুদিন পর চলে যান তিনি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এক্স-রে মেশিনটি বর্তমানে চালু করার উপযোগী আছে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

আল্ট্রাসনোগ্রাম বিভাগেও একই ধরনের জনবল সংকট। তিনটি মেশিনের মধ্যে দুটি অকেজো। সচল একটি মেশিন দিয়ে চিকিৎসকদের মাধ্যমে রোগীদের পরীক্ষা করা হচ্ছে সপ্তাহে দুই দিন। নির্ধারিত দিনের বাইরে এ পরীক্ষা করাতে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে।

চালনা পৌরসভার বাসিন্দা মুর্শিদা খাতুনসহ কয়েকজন রোগী ও তাদের স্বজন জানালেন, সরকারি হাসপাতালে কম খরচে পরীক্ষা করানোর জন্য তারা আসেন। কিন্তু এক্স-রে বন্ধ থাকায় এবং আল্ট্রাসনোগ্রামের জন্য নির্দিষ্ট দিনের অপেক্ষা করতে হওয়ায় পরীক্ষা করাতে হচ্ছে বাইরে গিয়ে। এতে খরচ হচ্ছে অতিরিক্ত টাকা।

দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা বলেছেন, বর্তমান এক্স-রে মেশিনটি অ্যানালগ। এতে ভালো মানের রিপোর্ট পাওয়া যায় না। টেকনিশিয়ানের পদও দীর্ঘদিন ধরে শূন্য। নতুন ডিজিটাল এক্স-রে মেশিন ও টেকনিশিয়ানের জন্য চাহিদা দেওয়া হয়েছে। এগুলো পাওয়া গেলে সেবা চালু করা সম্ভব হবে।

তিনি বলেছেন, উপজেলা পর্যায়ের হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম টেকনিশিয়ানের পদায়ন নেই। তাই সচল মেশিন দিয়ে চিকিৎসকদের মাধ্যমে সপ্তাহে দুদিন সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির সংকট থাকলেও দেড় লাখের বেশি মানুষের এই সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন।

এক্স-রেবন্ধআল্ট্রাসনোগ্রামঅকেজোস্বাস্থ্য কমপ্লেক্সদাকোপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    advertiseadvertise