ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে নতুন কৌশল নিয়েছে ওয়াশিংটন ও তার মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সহায়তায় সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলো তেলবাহী ট্যাংকারের ট্রান্সপন্ডার বন্ধ রেখে রাতে প্রণালিটি পার হচ্ছে। ইরানের সম্ভাব্য ড্রোন হামলা এড়িয়ে পারস্য উপসাগর থেকে তেল সরিয়ে নেওয়াই এর লক্ষ্য।এআইএস ট্রান্সপন্ডার এমন এক বেতার যন্ত্র, যা জাহাজের পরিচয়, গতি, গতিপথ ও অবস্থান জানায়। বিশ্ব জুড়ে সমুদ্রপথে চলাচল পর্যবে...