Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দেশে তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৪:০০
দেশে তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ছবিঃ আগামীর সময়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে তেলের কোনো সংকট নাই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেছেন, ‘ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের প্রশ্রয় দেওয়া হবে না। জ্বালানি তেল নিয়ে যানবাহন চালকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

এছাড়া শহীদ ওসমান হাদির বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে উল্লেখ করে তিনি বলেছেন, সরকারে আসার আগ থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আমাদের সরকারের আমলে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিবসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সরকারি কর্মকর্তা।

বিএনপিমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীতেল সংকট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise